এক্সপ্লোর

ডিপ্রেশনে ভুগতেন না সুশান্ত, নীরবতা ভেঙে বিস্ফোরক অঙ্কিতা

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, “ সুশান্ত এমন মানুষই ছিল না. যে হঠাৎ করে আত্মহত্যা করে ফেলবে। আমরা একসঙ্গে কত ভাল ও মন্দ সময় দেখেছি। ”

মুম্বই: সুশান্ত মৃত্যুর পর প্রথম একমাস একটিও কথা বলেননি অঙ্কিতা। গিয়েছিলেন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে। অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। সুশান্তের বাবা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করার পরই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সত্যি সামনে আসবেই। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, “ সুশান্ত এমন মানুষই ছিল না. যে হঠাৎ করে আত্মহত্যা করে ফেলবে। আমরা একসঙ্গে কত ভাল ও মন্দ সময় দেখেছি। আমরা একসঙ্গে খুব খুশি ছিলাম। ” অঙ্কিতা ও সুশান্তের একটি টেলি-সিরিয়ালের সেটে প্রথম দেখা। তারপর একসঙ্গে অভিনয় করতে করতেই প্রেম। দুজনে সম্পর্কে ছিলেন ৬ বছর। “আমরা একে অপরকে যতটুকু চিনেছি, তার ভিত্তিতে বলতে পারি, ও একেবারে অবসাদে ভোগার মানুষ নয়। ও নিজের স্বপ্ন লিখে রেখে দিত। ওর একটা ডায়েরি ছিল। আগামী ৫ বছরের পরিকল্পনা ও লিখে রেখেছিল।  ও কী করতে চায়, কেমন দেখতে লাগবে ওকে...ঠিক পাঁচ বছর পর ও স্বপ্নগুলো পূরণ করে দেখিয়েছে। আর সেই মানুষটার নামের সঙ্গে ডিপ্রেশনের মতো শব্দ জুড়ে দেওয়া হচ্ছে। কী যে খারাপ লাগছে! মন ভেঙে যাচ্ছে। ওর মন খারাপ থাকতে পারে, তা বলে ডিপ্রেশন? কোনও মানুষের বাইপোলার ডিসঅর্ডার আছে বলে মানে বিরাট ব্যাপার। ' ডিপ্রেশনে ভুগতেন না সুশান্ত, নীরবতা ভেঙে বিস্ফোরক অঙ্কিতা ডিপ্রেশনে ভুগতেন না সুশান্ত, নীরবতা ভেঙে বিস্ফোরক অঙ্কিতা এখানেই থামেননি অঙ্কিতা। পুরনো কথা বলতে থাকেন। বলেন, 'সুশান্ত ছোট শহর থেকে আসা ছেলে। নিজের চেষ্টায় দাঁড়িয়েছে। ও আমাকে কতকিছু শিখিয়েছে। অভিনয় শিখিয়েছে। আর কেউ কি জানে, সুশান্ত কে, কেমন ছেলে? সবাই নিজের মতো লিখে চলেছে, ও কতটা অবসাদে ভুগছিল। এসব পড়তে কষ্ট হয়। ' সুশান্ত মৃত্যু নিয়ে বিহার পুলিশ তাঁর মুম্বইয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। মুম্বই পুলিশ ইতিমধ্যেই ৪০ জনের বেশি মানুষকে সুশান্ত-মৃত্যু তদন্তে জেরা করেছে। এরপর গত ২৮ জুলাই অভিনেতার বাবা বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করেন। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়। অঙ্কিতা আরও বলেন, সুশান্ত ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যেতেন। বলতেন, কিছু না হলে শর্ট ফিল্ম তৈরি করবেন। সুশান্তের সঙ্গে কাটিয়ে দেওয়া বেশ কয়েক বছরের অভিজ্ঞতা থেকেই অঙ্কিতার অভিমত, তিনি মোটেই অবসাদে ভুগতেন না। তিনি চান না মানু তাঁকে অবসাদগ্রস্ত বলে মনে রাখুক। 'সুশান্ত আমার কাছে অনুপ্রেরণা', স্মৃতিচারণা অঙ্কিতার। ডিপ্রেশনে ভুগতেন না সুশান্ত, নীরবতা ভেঙে বিস্ফোরক অঙ্কিতা ডিপ্রেশনে ভুগতেন না সুশান্ত, নীরবতা ভেঙে বিস্ফোরক অঙ্কিতা

সেরা শিরোনাম

Mithun Chakraborty: বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর, কলকাতায় তৈরি হবে অ্য়াকাডেমি
বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর, কলকাতায় তৈরি হবে অ্য়াকাডেমি
Sushant Singh Rajput: সুশান্তের আপ্তসহায়ক দিশা সালিয়ানের হত্যা মামলায় নয়া মোড়! জড়িয়ে গেল রিয়া, দিনো মারিয়া, সূরজ পাঞ্চোলির নাম?
সুশান্তের আপ্তসহায়ক দিশা সালিয়ানের হত্যা মামলায় নয়া মোড়! জড়িয়ে গেল রিয়া, দিনো মারিয়া, সূরজ পাঞ্চোলির নাম?
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
Mahira Khan Pregnancy: ৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget