এক্সপ্লোর

সুশান্ত নিশ্চয়ই সুইসাইড নোট রেখে গিয়েছে, দোষীরা সাজা না পাওয়া পর্যন্ত চুপ করে বসে থাকব না, ট্যুইট শেখর সুমনের

অন্য একটি ট্যুইটে কারও নাম না করে বলিউডের কিছু ব্যক্তিকে আক্রমণ করেন সুমন।

  মুম্বই: বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনা নিয়ে এবার সরব হলেন শেখর সুমন। তিনি ট্যুইট করে জানিয়েছেন, তাঁর দৃঢ় বিশ্বাস, সুশান্ত নিশ্চয়ই সুইসাইড নোট রেখে গিয়েছেন। এই অভিনেতার মৃত্যুর জন্য যারা দায়ী, তারা শাস্তি না পাওয়া পর্যন্ত দেশের মানুষ চুপ করে বসে থাকবেন না বলেও দাবি করেছেন সুমন। সুশান্তের মৃত্যুর জন্য অনেকেই বলিউডের স্বজনপোষণকে দায়ী করেছেন। বিহারের আদালতে সলমন খান, কর্ণ জোহরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে সুমনের ট্যুইট, ‘এটা পরিষ্কার, সুশান্ত সিংহ যেরকম কঠিন মানসিকতার ও বুদ্ধিমান ছিল, তাতে ও আত্মহত্যা করলে নিশ্চয়ই সুইসাইড নোট রেখে যাবে। আরও অনেকের মতোই আমার মনও বলছে, আমরা যা চোখে দেখছি, এই ঘটনার পিছনে আরও অনেককিছু আছে।’ অন্য একটি ট্যুইটে কারও নাম না করে বলিউডের কিছু ব্যক্তিকে আক্রমণ করে সুমন লিখেছেন, ‘চলচ্চিত্র জগতের অনেক বাঘা বাঘা ব্যক্তি সুশান্তের অনুরাগীদের রোষের মুখে পড়ার ভয়ে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়েছেন। এই ভণ্ডদের মুখোশ খুলে গিয়েছে। দোষীরা সাজা না পাওয়া পর্যন্ত বিহার ও ভারত চুপ করে বসে থাকবে না। বিহার জিন্দাবাদ।’ সুমন আরও লিখেছেন, ‘সুশান্ত বিহারী ছিল। তাই ওকে নিয়ে বিহারীদের আবেগ থাকবেই। তবে ভারতের অন্যান্য রাজ্যগুলির মানুষও এই ঘটনায় উদ্বিগ্ন। সুশান্তের মতো পরিণতি যেন অন্য কোনও তরুণের না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’

সেরা শিরোনাম

Dev on Dadagiri: সৌরভের সঙ্গে তুলনা হবে, মাথায় রেখেই 'দাদাগিরি'-র ব্যাটন হাতে নিচ্ছেন দেব! প্রকাশ্যে প্রথম ঝলক
সৌরভের সঙ্গে তুলনা হবে, মাথায় রেখেই 'দাদাগিরি'-র ব্যাটন হাতে নিচ্ছেন দেব! প্রকাশ্যে প্রথম ঝলক
Aparajita Auddy: রহস্যের আড়ালে আসলে প্রতিশোধের গল্প! ছকভাঙা চরিত্রে অপরাজিতা আঢ্য
রহস্যের আড়ালে আসলে প্রতিশোধের গল্প! ছকভাঙা চরিত্রে অপরাজিতা আঢ্য
Tollywood News: বড়পর্দায় জন আর দর্শনার নতুন জুটি! থাকছেন দোলন, অভিজিৎ ও!
বড়পর্দায় জন আর দর্শনার নতুন জুটি! থাকছেন দোলন, অভিজিৎ ও!
Tota Roy Chowdhury: দীর্ঘদিন পরে ছোটপর্দায় টোটা রায়চৌধুরী, সঙ্গে সুদীপ্তা! আসছে নতুন গল্প?
দীর্ঘদিন পরে ছোটপর্দায় টোটা রায়চৌধুরী, সঙ্গে সুদীপ্তা! আসছে নতুন গল্প?

ভিডিও

Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র
Taratala News | এই পচা ব্যবস্থাটা কী আদেও পাল্টানো সম্ভব? কী বললেন স্বপন দাস? | ABP ANANDA LIVE
Taratala News | 'শাসকদলের প্রতিনিধিরা-পুরসভা আর পুলিশ লুটেপুটে খেয়েছে' : Biswanath Chakraborty
Taratala News | এই ঘটনায় কোথায় কোথায় বেনিয়ম দেখতে পাচ্ছেন অংশুমান সরকার? | ABP ANANDA LIVE
Taratala News | 'মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির বৈঠকে তো মেয়রের থাকার কথাই নয়' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Taratala Rescue Operation: বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
North Bengal Landslide: নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
Taratala Misshape: একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Embed widget