এক্সপ্লোর

বরাবরই সুশান্তর পাশে ছিল পরিবার, রিয়ার অভিযোগ নস্যাৎ করে বললেন শ্বেতা সিংহ কীর্তি

গড ইজ উইথ আস', 'জাস্টিস ফর সুশান্ত সিংহ রাজপুত' ও 'অ্যারেস্ট রিয়া নাও'-এর মতো হ্যাশট্যাগ ব্যবহার করে বেশ কয়েকটি ট্যুইটে রিয়ার অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন শ্বেতা।

নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় সিবিআই তদন্ত করছে। রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করেছে। এরইমধ্যে সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রিয়া অভিযোগ করেছেন যে, সুশান্ত যখন অবসাদের সঙ্গে লড়াই করছিলেন, তখন পাশে ছিল না পরিবার। রিয়ার এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন সুশান্তর দিদি শ্বেতা সিংহ কীর্তি। তিনি ট্যুইট করে বলেছেন, পরিবার সবসময়ই সুশান্তর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। 'গড ইজ উইথ আস', 'জাস্টিস ফর সুশান্ত সিংহ রাজপুত' ও 'অ্যারেস্ট রিয়া নাও'-এর মতো হ্যাশট্যাগ ব্যবহার করে বেশ কয়েকটি ট্যুইটে রিয়ার অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন শ্বেতা। তাঁর অভিযোগ, রিয়া নিজেকে বাঁচাতে সুশান্তর বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ করেছেন। এভাবে সংবাদমাধ্যমকে কাজে লাগিয়ে সুশান্তর ভাবমূর্তি কালিমালিপ্ত করছেন রিয়া। শ্বেতা রিয়ার বিরুদ্ধে সুশান্তকে মাদক দেওয়া, আটকে রাখা ও বিচ্ছিন্ন করার অভিযোগ আরও একবার করেছেন। শ্বেতার অভিযোগ, রিয়ার চাপেই বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে চণ্ডীগড়ে যাওয়ার পর তড়িঘড়ি ফিরে আসতে হয়েছিল সুশান্তকে। শ্বেতার ট্যুইট- জানুয়ারিতে সুশান্ত রানিদিকে জরুরি বার্তা পাঠিয়েছিলেন। চণ্ডীগড়ে পৌঁছনোর পরই ২-৩ দিনের মধ্যে রিয়া সুশান্তকে ২৫ বার কল করেছিল। শ্বেতার প্রশ্ন, সুশান্তকে ডেকে পাঠানোর ক্ষেত্রে এই তাড়াহুড়োর কারণ কী?
শ্বেতা আমেরিকায় থাকেন। তিনি জানিয়েছেন, সুশান্তর শরীর খারাপের খবর শুনে তিনি অবিলম্বে ভারতে রওনা দেন। কিন্তু সুশান্তর সঙ্গে তাঁর দেখা হয়নি। কারণ, রিয়ার 'বিরক্তিকর কল' ও কিছু কাজ থাকার কারণে ততক্ষণে সুশান্ত চণ্ডীগড় থেকে চলে আসেন। শ্বেতা বলেছেন, পরিবার বরাবরই সুশান্তর পাশে ছিল। ক্ষোভের সুরে শ্বেতা তাঁর ট্যুইটে বলেছেন, 'ওই মেয়েটির সঙ্গে ভাইয়ের কখনও দেখা না হলেই ভালো হত। কারুর অনুমতি না নিয়ে মাদক প্রদান এবং তাকে অসুস্থ বলে বিশ্বাস করানো, মনোবিদের কাছে নিয়ে যাও..কী ধরনের কারসাজি এ সব!! নিজের আত্মার কাছে স্বান্ত্বনা পাবে কী করে!!!' সুশান্তর মৃত্যুর ঘটনায় প্রয়াত অভিনেতার বাবা রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সংবাদমাধ্যমে রিয়া সাক্ষাৎকার দিতে গিয়ে দাবি করেছেন, সুশান্তর 'জীবনে একটি জিনিস তিনি নিয়ন্ত্রণ করার' চেষ্টা করেছিলেন, তা হল মাদকের ব্যবহার বন্ধ করা। রিয়ার অভিযোগ, তাঁকে অকারণে নিশানা করা হচ্ছে। এই অভিযোগ তাঁর পরিবারের ক্ষেত্রে ধ্বংসাত্মক হয়ে উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget