এক্সপ্লোর

Sushmita Sen: মাত্র ১৮ বছর বয়সেই বাচ্চাদের ওপর 'খারাপ প্রভাব' ফেলার 'অভিযোগ', কোন লড়াইয়ের গল্প শোনালেন সুস্মিতা?

Sushmita Sen Update: সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন 'তালি' অভিনেত্রী। নিজের স্বাধীনতা বজায় রাখতে লড়াই করতে হয়েছে সুস্মিতাকে প্রবল, এই পডকাস্টে খোলাখুলি জানান সেই কথা।

নয়াদিল্লি: সুস্মিতা সেন (Sushmita Sen)। প্রথম ভারতীয় যিনি মাত্র ১৮ বছর বয়সে জেতেন 'মিস ইউনিভার্স' (Miss Universe) খেতাব। এরপরে অভিনয় জগতে পা। নিজের মতে সাজিয়েছেন নিজের ব্যক্তিগত জীবন। তাঁকে দেখে অজস্র নারী অনুপ্রাণিত বোধ করেন, কিন্তু এক সময় তাঁকে 'খারাপ প্রভাব' (Bad influence) হিসেবে দেগে দেওয়া হয়। নিজেই জানালেন কটাক্ষের শিকার হওয়ার কথা। 

'বাচ্চাদের ওপর খারাপ প্রভাব', কটাক্ষের মুখে পড়েছিলেন সুস্মিতা সেন

সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) পডকাস্টের প্রথম পর্বের অতিথি হয়ে এসেছিলেন 'তালি' অভিনেত্রী। নিজের স্বাধীনতা বজায় রাখতে লড়াই করতে হয়েছে সুস্মিতাকে প্রবল, এই পডকাস্টে খোলাখুলি জানান সেই কথা। স্মৃতির পাতা উল্টে বলেন, যখন তাঁর বয়স মাত্র ১৮, এক সাক্ষাৎকারে 'সেক্স' শব্দটা উচ্চারণ করার জন্য মা-বাবার প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। পরেরবার থেকে 'সাবধান' হতে বলা হয় তাঁকে। 

সুস্মিতা বলেন, 'আজকের মতো এক খোলা মনের ছিল না তখন সমাজ। সবকিছুতেই সকলের মুখ 'হাঁ' হয়ে যেত। এত বাড়াবাড়ি ছিল যে আমার মা ও বাবা আমাকে বসিয়ে বলেছিলেন, 'তোমার কাঁধে অনেক ভার এবং যা বলছ তা খানিক কাটছাঁট করে বলো। মাত্র ১৮ বছর বয়সে একটা সাক্ষাৎকারে কেন 'সেক্স' শব্দ ব্যবহার করছ? শোভা দে তোমার সম্পর্কে খারাপভাবে লিখেছেন।' এবং আমার মনে আছে ওঁর নাম নির্দিষ্টভাবে উঠে এসেছিল, কারণ তিনি বাঙালি। বলা হয় বাঙালিরা বুদ্ধিজীবী। ফলে, সেই বুদ্ধিজীবী প্রতিবেদনগুলোই বেশি সমস্যার ছিল, গসিপ প্রতিবেদনগুলি নয়।'

কিন্তু এরপর শোভা দের সঙ্গেই এক সাক্ষাৎকারে তিনি ইচ্ছাকৃতভাবে ওই একই শব্দ ব্যবহার করেন। তিনি বলেন, 'আমি ইচ্ছা করেই ওই শব্দটা নিয়ে আসি কারণ আমি 'মিস ইউনিভার্স' বা 'সবচেয়ে সুন্দরী মানুষ' হতে চাইনি। আমি স্বাধীন মানুষ হতে চেয়েছি, এমন একজন যে সত্যিকারের স্বাধীন। সেই চেষ্টাতেই আমি ভারতের প্রথম মিস ইউনিভার্স হয়েছি। ওই স্বাধীনতাই আমাকে এই স্থানে পৌঁছেছিল। সেই খেতাব যখন আমি জিতলাম সকলে আমার সেই স্বাধীনতা খর্ব করার চেষ্টায় ছিলেন কারণ নানা কারণে আমার কাঁধে অনেক দায়িত্ব।'

আরও পড়ুন: Bollywood News: অনন্যা পাণ্ডে থেকে বরুণ ধবন, অডিশনে ব্যর্থ হয়েছেন যে তারকা সন্তানরা

'আরিয়া' অভিনেত্রীকে অনেক লড়াই করতে হয় কারণ, এই বৈষম্য এবং সমালোচনা প্রায়শই তাঁর পক্ষে অসহ্য হয়ে ওঠে। তিনি বলেন, 'আমাকে প্রচণ্ড লড়াই করতে হয়, এবং সেই সময়, অনেক মা ও বাবারা এমন ছিলেন যাঁরা মনে করতেন আমি বাচ্চাদের ওপর খারাপ প্রভাব ফেলব কারণ আমি স্পষ্টভাষী। আমি সবসময়ই বিশ্বাস করি যে যদি প্রত্যাখ্যানকে খুব বেশি দিন ধরে রাখা হয় তবে তা মেনে নেওয়ায় পরিণত হয়। এটা আমি আমার জীবনে বারবার দেখেছি। জীবনে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যখন মনে হবে, 'অভিনেতা হিসেবে ব্যাকগ্রাউন্ডে গাছ হয়ে থাকতে থাকতে আমি বিরক্ত'।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget