এক্সপ্লোর

Susmita Sen: হার্ট সার্জারি থেকে সুস্থ হয়ে কাজে ফিরলেন সুস্মিতা সেন

Susmita Sen back to work: এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী সুস্মিতা সেন।

কলকাতা:  কিছুদিন আগেই হার্ট অ্য়াটাকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। অবস্থা এতটাই খারাপ হয় যে, সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয় তাঁকে। তবে কিছুটা সুস্থ হয়ে তিনি নিজে এই খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন। আর এখন তিনি অনেকটাই সুস্থ। তাই এবার কাজে ফিরলেন তিনি। জানাযাচ্ছে, তাঁর হিট ওয়েব সিরিজ 'আরিয়া'র নতুন সিজনের শ্য়ুটিং-এ ব্যস্ত। পাশাপাশি, একইসঙ্গে 'তালি' ছবির শুটিংও চালিয়ে যাচ্ছেন এই বঙ্গতনয়া। বৃহস্পতিবার তাঁকে একটি ডাবিং স্টুডিওয় বাইরে দেখতে পাওয়া যায়।

কিছুদিন আগে হলুদ লেহেঙ্গায় ব়্যাম্পে হাঁটতে দেখা গেছিল সুস্মিতাকে। সেখানেও বরাবরের মতই তাক লাগিয়েছিলেন অভিনেত্রী। 

প্রসঙ্গত, হার্ট অ্য়াটাকে আক্রান্ত পরপরই  নিজের ইন্সটাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন,'আপনার হৃদয়কে খুশি এবং সাহসী রাখুন, এবং এটি আপনার পাশে দাঁড়াবে যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন"। কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন যে,'আমার হৃদয়  অনেক বড়'। এই অবস্থায় যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের সবাইকে ধন্য়বাদ। এই পোস্টটি শুধুমাত্র আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের সুসংবাদ সম্পর্কে অবহিত রাখার জন্য। আমার এটাও বলার আছে যে, সব ঠিক আছে এবং আমি আবার কিছু জীবনে সব কিছুর জন্য প্রস্তুত!'

আরও পড়ুন...

Mitinmashi: পুজোয় 'রক্তবীজ' আর ব্য়োমকেশের সঙ্গে টক্কর দিতে পর্দায় মিতিনকে ফেরাচ্ছেন অরিন্দম

প্রসঙ্গত, বহু প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজির 'আরিয়া'র (Aarya) তৃতীয় সিজনের (Third Season) শ্যুটিং করছেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। হটস্টারে মুক্তিপ্রাপ্ত  'আরিয়া' সুস্মিতা সেনের কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই সিরিজের হাত ধরে ডিজিট্যাল দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী। শুধু তাই নয়, সুস্মিতা সেন বহুদিন পর পর্দায় ফেরেন 'আরিয়া'র হাত ধরেই। ২০২০ সালের জুন মানে থ্রিলারধর্মী এই সিরিজের সঙ্গে কামব্যাক করেন সুস্মিতা সেন। এক কঠিন স্বভাবের নারী, যে নিজের পরিবারকে রক্ষা করতে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারেন, তেমনই চরিত্রে অভিনয় করেন সুস্মিতা সেন।

'আরিয়া'র প্রথম সিজন 'বেস্ট ড্রামা' বিভাগে 'আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস'-এর জন্য মনোনয়ন পেয়েছিল। তৃতীয় সিজন সম্পর্কে সুস্মিতা সেন এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আরিয়া সারিনের জন্য নতুন সূর্যোদয় হতে চলেছে এবং এবার সে আরও কঠিন। তৃতীয় সিজনে ও একাধিক স্থানে যাচ্ছে এবং অতীতের বেড়াজাল থেকে বেরিয়ে নিজের নতুন গল্প শুরু করতে চলেছে। আরিয়ার চরিত্রে ফিরে আসা মানে পুরনো জিন্সে পা গলানো কিন্তু একেবারে নতুন সফর শুরু করা। রাম মাধবাণী ও ডিজনি প্লাস হটস্টার টিমের সঙ্গে ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। দর্শক যে ভালবাসা ও প্রশংসা দিয়েছে সেটা ফেরত পাওয়ারও তর সইছে না।'

 

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget