এক্সপ্লোর

Swastika Dutta Exclusive: ব্যোমকেশ-সত্যবতী নয়, জনি আর আঁখিকে তুলনা করা হোক 'সিংঘম'-এর সঙ্গে

Swastika Dutta: ইতিমধ্যেই 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'জনি বনি' সিরিজটি। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন 'আঁখি' স্বস্তিকা?

কলকাতা: তাঁর চরিত্র পুলিশের স্ত্রীর। যাঁকে গোটা দিন লড়াই করতে হয় রাজনীতির সঙ্গে, অপরাধের সঙ্গে, তাঁর কাছে তিনি বসন্তের হাওয়া আসার খোলা জানলা। নামটিও বেশ জুতসই। আঁখি, নামে যেমন নজর রাখার আভাস, তেমনই রয়েছে প্রেমও। 'জনি বনি'-র গল্পে যেন এক টুকরো মন ভালো করা চরিত্র তিনি। স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।

ইতিমধ্যেই 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'জনি বনি' সিরিজটি। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন 'আঁখি' স্বস্তিকা? অভিনেত্রী বলছেন, 'দেবাশিস (মণ্ডল)-কে তো সবাই বাংলার 'জেমস বন্ড' বলছেন। এখনও পর্যন্ত প্রতিক্রিয়া ভালোই। আমার চিত্রনাট্য পড়েই ভীষণ ভালো লেগেছিল। মনে হয়েছিল, এই কাজটার সঙ্গে যুক্ত না থাকতে পারলে কেরিয়ারের একটা বড় সুযোগ হারাব। আমায় পরিচালক (অভিজিৎ চৌধুরী) বলেছিলেন, প্রথম সিজিন ভালো প্রতিক্রিয়া পেলে 'জনি বনি'-কে ফ্রাঞ্চাইজি হিসেবে নিয়ে যাবেন। আমি অপেক্ষায় আছি তার।'

আরও পড়ুন: Debashsish Mondal Exclusive: 'লেখক বা চিত্রশিল্পীর চরিত্রে অভিনয়ের শখ, পরিচালক হিসেবে বাংলার ক্রীড়াদুনিয়াকে পর্দায় আনতে চাই'

ব্যোমকেশের সত্যবতীর মতোই কী জনির আঁখি? স্বস্তিকা হেসে বললেন, 'এটা আমি সিরিজে অভিনয় করার সময় কখনও ভাবিনি। পরে প্রশ্ন শুনে মনে হচ্ছে। তবে যে সময়ে সত্যবতীর চরিত্র লেখা হয়েছে, তখন তাঁর সমতুল্য কেউ ছিলেন না। এটা একটা পুলিশি সিরিজ, গোয়েন্দা নয়। তাই তুলনা করতে হলে 'সিংহম'-এর সঙ্গে তুলনা করা হোক, ব্যোমকেশ নয়। আঁখি আসলে জনি বা জনার্দনের জীবনের সেই শক্তি যার জন্য জনি বাইরে আরও ভালো কাজ করার প্রেরণা পায়। '

জনির প্রেরণা আঁখি হলে, আঁখি মানে স্বস্তিকার ব্যক্তিগত জীবনে আরও ভালো কাজ করার প্রেরণা করে? অভিনেত্রী বললেন, 'আমার বাবা-মা। সবসময়। আমি জীবনে যা যা করেছি, কখনও কিছুতে বাধা দেননি ওঁরা। কেবল ভুল হলে শুধরে দিয়েছেন। বাবা-মা সবসময় আমায় কাজ করার প্রেরণা গেয়, বরং আমিই একটু ঘরকুনো। কাজের পরে আমার কাছে পরিবার ছাড়া আর কিচ্ছু নয়। আমাদের পেশাটা তো সবসময় একরকমভাবে চলে না, সেখানে জোয়ার ভাঁটা আসে। ভাঁটার সময় কে নৌকো নিয়ে বাঁচাতে আসছে সেটাই বড় কথা। আমার ক্ষেত্রে সেটা বাবা-মা। ওঁরা সবসময় আমায় ভরসা করেছেন। সব জায়গায়, সব কাজে আমি একাই যাই, একাই ঠিক করে ফিরি, কখনও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'

'জনি বনি' দেখে তাঁদের প্রতিক্রিয়া? স্বস্তিকা বলছেন, 'বাবা মায়ের খুব ভালো লেগেছে। আরও একজন মানুষ প্রিমিয়ারের পরে বলেছিলেন, 'তুমি চরিত্রে থেকে অভিনয় করেছো, কম না, বেশিও না।' এই মন্তব্যটা আমার কাছে খুব- গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget