এক্সপ্লোর

Debashsish Mondal Exclusive: 'লেখক বা চিত্রশিল্পীর চরিত্রে অভিনয়ের শখ, পরিচালক হিসেবে বাংলার ক্রীড়াদুনিয়াকে পর্দায় আনতে চাই'

Debashsish Mondal on his Career: এখনও পর্যন্ত দেবাশিসকে 'অ্যাংগ্রি ইয়ং ম্যান' হিসেবে দেখেছেন মানুষ। ব্যতিক্রম নয় 'জনি বনি' ও। কোন ধরণের চরিত্রকে এখনও ছোঁয়া হয়নি দেবাশিসের?

কলকাতা: তাঁর চোখে অনেক স্বপ্ন, রুপোলি পর্দা নিয়ে, টলিউড নিয়ে। দিল্লি থেকে অভিনয় শিক্ষা, চুটিয়ে থিয়েটার করা, সমস্ত অভিজ্ঞতাই তিনি এখন ঢেলে দিতে চান বাংলা ছবিতে। অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবেও? ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ 'জনি বনি'। সেই সিরিজ নিয়ে কথা বলতে গিয়েই নিজের কেরিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা দেবাশিষ মণ্ডল (Debashis Mondal)।

এখনও পর্যন্ত দেবাশিসকে 'অ্যাংগ্রি ইয়ং ম্যান' হিসেবে দেখেছেন মানুষ। ব্যতিক্রম নয় 'জনি বনি' ও। কোন ধরণের চরিত্রকে এখনও ছোঁয়া হয়নি দেবাশিসের? অভিনেতা বলছেন, 'আমার কোনও শিল্পীর চরিত্রে অভিনয় করতে ইচ্ছা করে খুব। কোনও লেখক, বা চিত্রশিল্পী বা মৃৎশিল্পী, যে কোনও রকম। আমার মনে হয়, আমি ওই মানসিকতাটা পর্দায় সুন্দর করে ফুটিয়ে তুলতে পারব। আর হ্যাঁ, আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা প্রতিনিয়ত ভালো কিছু কাজ করে চলেছেন। কিন্তু নীরবে। কেউ গাছ লাগাচ্ছেন, কেউ জঞ্জাল সাফ করছেন কোনও একটি বিশেষ এলাকার সম্পূর্ণ নিজের উদ্যোগে। এমন মানুষের কাজ বেশিরভাগ সময়েই প্রচারের আলোতে আসে না। আমরা সেই সব মানুষের জীবনকে যদি পর্দায় তুলে ধরতে পারি তাহলে আরও অনেক মানুষ হয়তো ভালো কাজ করার প্রেরণা পাবেন।'

আরও পড়ুন: Debashsish Mondal Exclusive: কাচ ভেঙে হাতে পাঁচটা সেলাই, 'জনি বনি'-র শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল দেবাশিসকে

শুধু শিল্পী নয়, দেবাশিসের পর্দায় তুলে ধরার ইচ্ছা রয়েছে বাংলার খেলাধূলাকেও। অভিনেতা বলছেন, 'বাংলায় খেলার জগতের অনেক গুণী মানুষ রয়েছেন। ক্রিকেট (Cricket), ফুটবল (Football).. বিভিন্ন ক্ষেত্রের। তাঁরা সবাই হয়ত জাতীয়স্তরে খ্যাতি পাননি কিন্তু তাঁদের লড়াইয়ের গল্প অনেককে উদ্বুদ্ধ করতে পারে। বাংলা ছবিতে খেলার জগত নিয়ে কাজ খুব কম হয়েছে। খেলার সঙ্গে যুক্ত কোনও চরিত্র পেতে আমি অভিনয় করতে চাই।'

এই পরিকল্পনা কী শুধুই একজন অভিনেতার নাকি দেবাশিসের ভিতরে থাকা পরিচালক সত্তারও? হেসে ফেলে অভিনেতা বললেন, 'আমি স্বল্পদৈর্ঘ্যের দুটি ছবি পরিচালনা করেছি। পরিচালনা আমার অন্যতম প্রিয় কাজ। খুব ইচ্ছা আছে একটা পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করার। তার জন্য একটা ভালো টিম চাই। পরিকল্পনা চলছে, কাজও চলছে। তবে আপাতত পর পর অভিনয়, যে পরিচালনার দিকে মন দেওয়ার খুব একটা সময় পাচ্ছি না। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে ছবি পরিচালনায় হাত দেব আর এই সব বিষয়গুলো নিয়েই ভাবব।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget