এক্সপ্লোর

ছোট চুলে কী করে বাঁধবেন গাঁদা ফুল! বিরক্ত স্বস্তিকাকে কী পরামর্শ দিলেন মোনা?

ভাবনা থেকে শুরু করে অভিনয়, পোশাক, স্টাইল, সব বিষয়েই তিনি ট্রেন্ডসেটার। তিনি স্পষ্টবক্তা, নিজের শর্তে জীবনকে চালান। স্বস্তিকা মুখোপাধ্যায়। যাঁর খ্যাতি টলিউড ছাড়িয়ে পা রেখে বলিউডে। ৪০ ছুঁই ছুঁই এই নায়িকার লাস্যে এখনও মজে সিনেপ্রেমীরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ সাবলীল স্বস্তিকা। নিজের বিভিন্ন ভাবনা, মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন নায়িকা। আজ সোশ্যাল মিডিয়ায় এমনই একটি মজার ভিডিও পোস্ট করলেন স্বস্তিকা। শুধুই কী মজা? চমকে দেওয়ার মত নায়িকার সৌন্দর্য্যও।

কলকাতা: ভাবনা থেকে শুরু করে অভিনয়, পোশাক, স্টাইল, সব বিষয়েই তিনি ট্রেন্ডসেটার। তিনি স্পষ্টবক্তা, নিজের শর্তে জীবনকে চালান। স্বস্তিকা মুখোপাধ্যায়। যাঁর খ্যাতি টলিউড ছাড়িয়ে পা রেখে বলিউডে। ৪০ ছুঁই ছুঁই এই নায়িকার লাস্যে এখনও মজে সিনেপ্রেমীরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ সাবলীল স্বস্তিকা। নিজের বিভিন্ন ভাবনা, মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন নায়িকা। আজ সোশ্যাল মিডিয়ায় এমনই একটি মজার ভিডিও পোস্ট করলেন স্বস্তিকা। শুধুই কী মজা? চমকে দেওয়ার মত নায়িকার সৌন্দর্য্যও। ব্যাকগ্রাউন্ডে বাজছে 'বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল..', আর ক্যামেরার সামনে নিজের ছোট চুল নিয়ে বেজায় অখুশি স্বস্তিকা। রাগে আর বিরক্তিতে ঠোঁট ফুলিয়ে বেশ কয়েকবার ঘেঁটে ফেললেন তাঁর সখের হেয়ারস্টাইলও। তারপরেই ক্যামেরা ঢাকা পড়ল চুলে.. আর ম্যাজিক। এক নিমেষে স্বস্তিকার মাথায় কোমর ছোঁয়া একঢাল চুল, উধাও অগোছালো সাজও। শ্যুটিং ফ্লোরে মেকআপ নেওয়ার আগে ও পড়ে এভাবেই মজায় মাতলেন স্বস্তিকা। ক্যাপশানেও রইল মজার ছোঁয়া। লিখলেন, 'কোনও দিনই খারাপ নয়, কেবল গাঁদা ফুল আর লম্বা লম্বা চুলের দিন।' ভিডিও দেখে উচ্ছসিত সদ্য় সমাপ্ত ওয়েব সিরিজে তাঁর সহ অভিনেত্রী মোনা সিং ও! হার্ট ইমোজি দিয়ে প্রশংসায় ভরালেন স্বস্তিকাকে।
নিজের কেরিয়ারের সবচেয়ে ভালো সময়টা কাটাচ্ছেন স্বস্তিকা। ওয়েব সিরিজ থেকে রুপোলি পর্দা, টলিউড থেকে বলিউড, সব জায়গাতেই অবাধ যাতায়াত তাঁর। বাংলা এবং হিন্দি, মুক্তির অপেক্ষায় তাঁর দুটি ওয়েব সিরিজ। বাংলায় মুক্তি পাচ্ছে 'মোহ-মায়া'। অন্যদিকে হিন্দিতে মুক্তি পাচ্ছে 'ব্ল্যাক উইডোজ'।  এর আগে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ তাসের দেশ দর্শকদের মন ছুঁয়েছিল। অন্যদিকে সাড়া ফেলেছিল 'পাতাললোক'-এ তাঁর অভিনয়। একাধিক ছবির শ্যুটিং ও চলছে তাঁর। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'-তে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেতা চলে যাওয়ার পর স্বস্তিকার সোশ্যাল মিডিয়া পোস্টে বারবার উঠে এসেছে সুশান্তের সঙ্গে কাটানো ভালো মুহূর্তের কথা। শ্যুটিং ফ্লোরে মজার সম্পর্ক ছিল দুজনের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লিখেছিলেন, দিল বেচারার ম্য়ানির হাসিমুখটাই মনে রাখতে চান তিনি। দিল বেচারার অভিনেত্রী সঞ্জনা সাংঘিকেও যথেষ্ট স্নেহ করতেন তিনি। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছিলেন, শ্যুটিং সেটে স্বস্তিকাকে নাম ধরে ডাকতেন সঞ্জনা। আর তাতে নাকি মায়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে বেজায় অস্বস্তিতে পড়তেন স্বস্তিকা। সঞ্জনাকে বাংলা শেখানোর দায়িত্বও নাকি বর্তায় তাঁরঅ ওপর। সবশেষে ফেরা যাক চুলের কথাতেই। ভিডিওতে তাঁকে অখুশি বলে মনে হলেও নিজের নতুন হেয়ারস্টাইল নিয়ে কিন্তু বেজায় আত্মবিশ্বাসী নায়িকা। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে একবার মজার ছলে স্বস্তিকা বলেছিলেন, 'নায়িকা হয়ে ন্যাড়া হয়ে গিয়েছি, এটাই তো আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট।'

সেরা শিরোনাম

Viral News : মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
Zubeen Garg: জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে টলিউডে নতুন সিনেমা, 'লাভ ইউ জুবিন দা'! অভিনয়ে কে কে?
জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে টলিউডে নতুন সিনেমা, 'লাভ ইউ জুবিন দা'! অভিনয়ে কে কে?
Mouni Roy: 'আগে ক্ষমা করে দিতে পারতাম...', বিচ্ছেদের পরে সম্পর্ক নিয়ে অকপট মৌনী রায়!
'আগে ক্ষমা করে দিতে পারতাম...', বিচ্ছেদের পরে সম্পর্ক নিয়ে অকপট মৌনী রায়!
Sushant Singh Rajput: সুশান্তের মৃত্যুর পরে 'ডাইনি' বলেছিল লোকে, থেকেছেন জেলেও! জীবনের অন্ধকার অধ্যায় আজও ভুলতে পারেন না রিয়া
সুশান্তের মৃত্যুর পরে 'ডাইনি' বলেছিল লোকে, থেকেছেন জেলেও! জীবনের অন্ধকার অধ্যায় আজও ভুলতে পারেন না রিয়া

ভিডিও

Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ayush Singh AI Success Story : দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
Viral News : মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
Earthquake : ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের ধাক্কা ভারতের কাছেই, সকাল-সকাল থরথর করে কাঁপল মাটি
Pakistan Earthquake: ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের ধাক্কা ভারতের কাছেই, সকাল-সকাল থরথর করে কাঁপল মাটি
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
Embed widget