এক্সপ্লোর

Swastika Mukherjee Trolled: 'আরও গাছ কাটো....', উষ্ণায়ন নিয়ে পোস্ট দিতেই ট্রোলের বন্যা- কী জবাব স্বস্তিকার ?

Tollywood Actress Swastika: গতকাল বুধবার নিজের ফেসবুক প্রোফাইলের পাতায় একটি পোস্টে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, 'আরো গাছ কাটো। আরো পুকুর বোজাও। কংক্রিটের জঙ্গলে বাস করবে মানুষের লাশ...।'

কলকাতা: তীব্র দাবদাহে পুড়ে যাচ্ছে শহর, পুড়ে যাচ্ছে গোটা বাংলা। দু-সপ্তাহ ধরে বাংলার মানুষ জেরবার এই গরমে। দক্ষিণবঙ্গে গরমের বাড়বাড়ন্ত তো আছেই, বাদ নেই উত্তরবঙ্গের জেলাগুলিও। কলকাতা সহ আশেপাশে এলাকায় আর কয়েকদিনের মধ্যেই বৃষ্টির দেখা মিলবে, এই আশায় চাতকপাখির অপেক্ষা শহরবাসীর মনে। আর এই আবহে গাছ কাটা, বিশ্ব উষ্ণায়ন নিয়ে নিজের ফেসবুকের পাতায় একটি পোস্ট দেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee Trolled)। গরম নিয়ে ছেয়ে যাওয়া মিমের মাঝে স্বস্তিকার এই পোস্টে যেন আরও একবার নড়েচড়ে বসে নেটপাড়া। ধেয়ে আসে তুমুল ট্রোলের বন্যা। উষ্ণায়ন নিয়ে বার্তা দিয়ে কটাক্ষের শিকার হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

কী লিখেছিলেন স্বস্তিকা

গতকাল বুধবার নিজের ফেসবুক প্রোফাইলের পাতায় একটি পোস্টে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, 'আরো গাছ কাটো। আরো পুকুর বোজাও। কংক্রিটের জঙ্গলে বাস করবে মানুষের লাশ...।' বরাবরই নানা বিষয় নিয়ে সমাজমাধ্যমে নিজের স্পষ্ট মতামত জানান স্বস্তিকা (Swastika Mukherjee Trolled)। এবারেও তাঁর অন্যথা ঘটেনি। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে কণ্ঠ তোলেন স্বস্তিকা নিজের পোস্টে। কিন্তু তাঁর পরেই নেটিজেনদের ট্রোলের সম্মুখীন হন তিনি। তবে তাঁদের স্পষ্ট জবাব দিতেও ছাড়েননি অভিনেত্রী।

নেটিজেনদের ট্রোলিংয়ের বন্যা

স্বস্তিকার এই পোস্ট প্রকাশ্যে আসতেই কেউ কমেন্ট করেন, 'নিজে কয়টা গাছ লাগিয়েছেন ?' কেউ আবার মন্তব্য করে বসেন, 'দিদি নিজে তো এসি ঘরে বসে পোস্ট করছেন।' জনৈক নেটিজেন আবার লেখেন, 'আপনি কতগুলো ফ্ল্যাট কিনেছেন ? এসি ছাড়া তো থাকতে পারবেন না।'

কী জবাব দেন স্বস্তিকা

ট্রোলিংয়ের ভয়ে পিছপা হননি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee Trolled)। নেটিজেনদের কমেন্টের উত্তর দিয়েছেন তিনি, বলা ভাল যোগ্য জবাব দিতে ভোলেননি অভিনেত্রী। ক'টা গাছ তিনি লাগিয়েছেন সেই কমেন্টের উত্তরে স্বস্তিকা লেখেন, 'হ্যাঁ, লাগিয়েছি। আমি আর বাবা দুজনেই। আমাদের বাড়ির গলিতে যে কটা গাছ আছে আমাদেরই লাগানো। আর আমি কোনও ফ্ল্যাটে থাকি না। কোনও ফ্ল্যাট কেনা নেই। বাবার বাড়িতে থাকি। আর মুম্বই গেলে ভাড়া বাড়িতে থাকি।' এসি ঘরে বসে পোস্ট দিচ্ছেন, এমন কমেন্টের উত্তর দেন স্বস্তিকা, 'ফুটপাথে তো বসে স্ট্যাটাস দিতে পারব না দাদা। তবে আমি গত চারদিন ধরে রাস্তায় কাজ করছি। পোর্টেবল এসি তো পাওয়া যায় না এখনও। থাকলে সঙ্গে নিয়ে ঘুরতাম।'

আরও পড়ুন: Angry Rantman Death: Angry Rantman-কে শ্রদ্ধা জানাবে চেলসি, রবিবারই বিশেষ আয়োজন প্রিমিয়ার লিগের ম্যাচে

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Amit Shah - Prasenjit Chatterjee | প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী | ABP ANANDA LIVE
NIA Chargesheet | ২৬/১১-র চক্রী হাফিজ সইদের যোগ ছিল পহেলগাঁও হামলাতেও! | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', গ্রেফতার ৫ | ABP ANANDA LIVE
Baruipur News:
TMC News | চোপড়ায় ধৃত তৃণমূল নেতাকে এলাকায় ঘোরাল পুলিশ, উঠল 'চোর' স্লোগান | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget