এক্সপ্লোর

Taapsee on Dunki: 'অফার পেয়ে কত স্বপ্ন দেখেছিলাম..', 'ডাঙ্কি' কি হতাশ করল তাপসীকে?

Taapsee Pannu on Dunki: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গল্পের ভিডিও শেয়ার করেছেন শাহরুখ.. আর সেখানে হাজির রয়েছেন তাপসী পান্নু ও রাজকুমার হিরানি

কলকাতা: পর্দায় আমার বিপরীতে থাকবেন শাহরুখ খান (Shah Rukh Khan).. এই স্বপ্ন দেখেন না বোধহয় এমন কোনও নায়িকাই নেই। সেই তালিকায় ছিলেন তাপসী পান্নু (Taapsee Pannu)-ও। আর তাই, 'ডাঙ্কি' (Dunki)-র অফার পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন তিনি। ৪-৫টা খেলাধূলা নিয়ে ছবিতে অভিনয় করার পরে, অবেশেষে তিনি 'নায়িকা'। রোম্যান্স করবেন শাহরুখের সঙ্গে! কিন্তু প্রথম দিনই নাকি সেই আশাভঙ্গ হয়!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গল্পের ভিডিও শেয়ার করেছেন শাহরুখ.. আর সেখানে হাজির রয়েছেন তাপসী পান্নু ও রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। সঞ্চালক শাহরুখ স্বয়ং। সেখানেই তাপসী বলেছেন, 'ডাঙ্কি'-র অফার পেয়েও একটি বিষয়ে হতাশ হয়েছিলেন তিনি। অভিনেত্রী বলছেন, 'যখন আমার কাছে ডাঙ্কির অফার আসে, চরিত্রটা নিয়ে শুনি... মনে হয় অবশেষে নায়িকার চরিত্র পেলাম আমি। যেখানে শাহরুখ খানের সঙ্গে রোম্যান্স করব। কিন্তু শ্যুটিং শুরুর আগে, প্রথমেই আমায় বলা হয়, কুস্তি শিখতে। কারণ ছবিতে কুস্তির দৃশ্য রয়েছে আর সেটাও খোদ শাহরুখ খানের সঙ্গে। তাঁকেই নাকি কুস্তি করে আছাড় দিয়ে ফেলতে হবে! আমি অবাক। এ কেমন রোম্যান্স!'

প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক এই গ্রাফ তুলতে  সময় লেগেছিল ১৩ দিন। সেখানে গদর ২ এই অঙ্ক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেকের ক্ষেত্রে কখনই সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আয়ের অঙ্কটা।  এদিকে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে রণবীরের 'অ্যানিম্যাল' ছবিটিও। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'ডাঙ্কি।' একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পাবে প্রভাসের 'সালার।' স্বাভাবিকভাবেই বাইশ তারিখের পর বক্সঅফিসে লংরানে যেতে রীতিমত লড়াই করতে হবে রণবীরের 'অ্যানিম্যাল'-কেও।

ইতিমধ্যেই 'পাঠান' ও 'জওয়ান' ছবির মতো 'ডাঙ্কি'রও ভোরবেলার শো টাইম মিলেছে। ভোর ৫টা ৫৫ মিনিটে প্রথম শো হবে 'ডাঙ্কি'র। একইসঙ্গে শাহরুখ খানের সবচেয়ে বড় ফ্যানক্লাব 'এসআরকে ইউনিভার্স' বিশ্বজুড়ে 'ডাঙ্কি'র ১ হাজারেরও বেশি স্ক্রিনে বিশেষ শোয়ের আয়োজন করেছে। এখনও পর্যন্ত যে কোনও হিন্দি ছবির ক্ষেত্রে এটি রেকর্ড। 

আরও পড়ুন: Brijesh Tripathi Demise: ডেঙ্গি থেকে সুস্থ হয়েও হৃদরোগে আক্রান্ত, প্রয়াত অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget