এক্সপ্লোর

Brijesh Tripathi Demise: ডেঙ্গি থেকে সুস্থ হয়েও হৃদরোগে আক্রান্ত, প্রয়াত অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী

Actor Brijesh Tripathi Demise: মূলত ভোজপুরী অভিনেতা বলে পরিচিত হলেও, বলিউডে একাধিক কাজ করেছেন ব্রিজেশ। ১৯৭৯ সালে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল 'সাঁইয়া তোহারে কারণ' ছবির হাত ধরে।

কলকাতা: প্রয়াত অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী (Brijesh Tripathi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সদ্য ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তিনি, সেরেও উঠেছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। তবে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

মূলত ভোজপুরী অভিনেতা বলে পরিচিত হলেও, বলিউডে একাধিক কাজ করেছেন ব্রিজেশ। ১৯৭৯ সালে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল 'সাঁইয়া তোহারে কারণ' ছবির হাত ধরে। ভোজপুরী ছবির পাশাপাশি, একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন ব্রিজেশ। তাঁর মুক্তি পাওয়া প্রথম বলিউডের হিন্দি ছবি হল 'ট্যাক্সি চোর' (Taxi Chor)। অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), ধর্মেন্দ্র (Dharmendra), শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), রজনীকান্ত (Rajnikanth), রবি কিষণের (Ravi Kishan) মতো প্রথম সারির তারকাদের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন ব্রিজেশ 

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, প্রথমে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। সপ্তাহ ২ আগেই মেরঠের একটি হাসপাতালে ছিলেন তিনি। সেই সময়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসায় সাড়া দেন তিনি, সুস্থও হয়ে ওঠেন। নির্দিষ্ট সময়ে মুম্বইয়ের বাড়িও ফিরে গিয়েছিলেন অভিনেতা। তবে বাড়িতে থাকাকালীনই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

ব্রিজেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউড থেকে শুরু করে ভোজপুরী ছবির একাধিক অভিনেতা। রবি কিষাণ প্রয়াত অভিনেতাকে নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, 'ব্রিজেশের সঙ্গে প্রায় ১০০টি ছবিতে কাজ করেছি আমি। কেবল ভাল অভিনেতা হয়, মানুষ হিসেবেও ব্রিজেশ ছিল দারুণ। ওর চলে যাওয়ায় ভোজপুরী ছবিতে একটা যুগের অবসান ঘটল।' আজ মুম্বইতে অভিনেতা ব্রিজেশের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

বিভিন্ন চরিত্র সমান দক্ষতায় ও ভীষণ সাবলীল ও বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তুলতে পারতেন ব্রিজেশ। শাহরুখ, সলমন অমিতাভের মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে কাজ করলেও নিজগুণে পর্দায় জায়গা করে নিতে পারতেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিনেদুনিয়ার মানুষ ছাড়া অন্যান্য তাঁর অনুরাগীরাও।

আরও পড়ুন: Tanuja Hospitalised: অনেকটাই সুস্থ, খুব তাড়াতাড়ি আইসিইউ থেকে ছাড়া পাবেন তনুজা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

ভিডিও

Debraj Chakraborty | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP Ananda LIVE
Madan Mitra :
Chandrima Bhattacharya | তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা | ABP Ananda LIVE
Fake Birth Certificate: বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ!
Ramkrishna Mission: ছাত্র মৃত্যুতে উত্তাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বিক্ষোভ অভিভাবকদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget