এক্সপ্লোর

Taapsee Wedding Video: বিবাহবেশের সঙ্গে তাপসীর চোখে সানগ্লাস, শেরওয়ানি-পাগড়িতে ম্যাথিয়াস, ভাইরাল বিয়ের ভিডিও

Taapsee Pannus Wedding Video: শোনা যাচ্ছে, ২০ মার্চ থেকে উদয়পুরেই শুরু হয়েছিল তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান আর ২৩ মার্চ সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একেবারেই বিয়ের কথা প্রকাশ্যে আনেননি

কলকাতা: তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছিল অনেক প্রশ্ন। কবে, কোথায় বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)? নাহ... উত্তর মেলেনি। শোনা গিয়েছিল, উদয়পুরে খুব ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তাপসী। আর আজ, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে তাপসীর বিয়ের প্রথম ভিডিও। তবে এই ভিডিও প্রকাশ করেননি তাপসী। তাহলে? 

সোশ্যাল মিডিয়ায় আজ ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে বিবাহবেশে দেখা যাচ্ছে তাপসীকে। কমলা আনারকলি ভারি কাজের সালোয়ার স্যুটে ঝলমল করছেন তিনি। আর মঞ্চে? তাঁর দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো। এই মানুষটির সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়েছেন তাপসী। সদ্য প্রকাশ্যে আসা এই ভিডিওতে দেখা যাচ্ছে, নাচতে নাচতে মঞ্চে উঠছেন তাপসী। এরপরে জড়িয়ে ধরছেন ম্যাথিয়াসকে। ভারতীয় বরের বেশ পরেছেন ম্যাথিয়াসও। 

শোনা যাচ্ছে, ২০ মার্চ থেকে উদয়পুরেই শুরু হয়েছিল তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান আর ২৩ মার্চ সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। যদিও সোশ্যাল মিডিয়ায় একেবারেই বিয়ের কথা প্রকাশ্যে আনেননি তাঁরা। বরং বিয়ে নিয়ে কথা উঠতে, বারে বারে তা একপ্রকার অস্বীকারই করে গিয়েছিলেন তাপসী। তাপসী পান্নু ও ম্যাথিয়াস বোয়ের প্রথম আলাপ হয় ২০১৩ সালে, 'ইন্ডিয়ান ব্যাডমিন্টল লিগ'-এর উদ্বোধনে। কাজের ক্ষেত্রে তাপসীর হাতে এখন, 'ফির আই হসিন দিলরুবা', 'ও লড়কি হ্যায় খান' ও 'খেল খেল মে' রয়েছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ছবিতে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

তাঁর বিয়ে সংক্রান্ত খবরের পরে সোশ্যাল মিডিয়ায় একটি শাড়ি পরা ছবি ভাগ করে নিয়েছিলেন তাপসী। সেই ছবিতে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিয়ের। অনেকে আবার লিখেছেন, 'মনে হচ্ছে আপনার অবশ্যই বিয়ে হয়েছে'। তবে তাপসীর সেই ছবিতে বিবাহের কোনও চিহ্নমাত্র ছিল না। বরং দোল খেলার ছবিতে তাঁর কপালে দেখা গিয়েছিল সিঁদুর। জল্পনায় সিলমোহর পড়লেও, এখনও অনুরাগীরা অপেক্ষায় যে তাপসী বিবাহের ছবি শেয়ার করে নেবেন কবে? 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)

আরও পড়ুন: Prabhu Deva Unknown Facts: বিবাহবিচ্ছেদ, নয়নতারার সঙ্গে সম্পর্ক, ক্যানসার কেড়ে নিয়েছিল প্রভুদেবার প্রথম সন্তানকে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget