এক্সপ্লোর

Bhool Bhulaiyaa 2: 'ভুলভুলাইয়া ২' ছবির শ্যুটিং শেষ করলেন তব্বু

'ভুলভুলাইয়া ২' ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী তব্বু। শুক্রবার সোশ্যাল মিডিয়াতে শ্যুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করে নেন টাবু। শেখানে তিনি লেখেন, 'যার শেষ ভালো তার সব ভালো।'

মুম্বই: 'ভুলভুলাইয়া ২' (Bhool Bhulaiyaa 2) ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী তব্বু। শুক্রবার সোশ্যাল মিডিয়াতে শ্যুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করে নেন টাবু। শেখানে তিনি লেখেন, 'যার শেষ ভালো তার সব ভালো।' 'ভুলভুলাইয়া ২'-তে আমার যাত্রা শেষ হল। ছবিতে হাজির ছিলেন ছবির সমস্ত অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ছবির সঙ্গে যুক্ত অন্যান্যরা। কেক কেটে উদযাপনও করা হয় দিনটি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছেন তব্বু। 

আরও পড়ুন: Lock Upp: কঙ্গনার 'লক আপ'-এ এবার বন্দি কর্ণবীর বোহড়া

অক্ষয় কুমার, বিদ্যা বালান, অমিশা প্যাটেল, পরেশ রাওয়াল, সাইনি আহুজা অভিনীত 'ভুলভুলাইয়া' ছবির রেশ এখনও রয়ে গিয়েছে দর্শকদের মনে। এবার নতুনভাবে আসতে চলেছে 'ভুলভুলাইয়া টু'। তবে অভিনেতা অভিনেত্রীদের তালিকায় বেশ কিছু রদবদল এসেছে। বদল এসেছে পরিচালনাতেও। 'ভুলভুলাইয়া' ছবিটি পরিচালনা করেছিলেন জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। আর 'ভুলভুলাইয়া টু' পরিচালনা করছেন পরিচালক অনীশ বাজমি। এই ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও অভিনয় করেছেন কিয়ারা আডবাণী, তব্বু, রাজপাল যাদব এবং আরও অনেক অভিনেতারা।

'কাহানি' ছবির পর 'ভুলভুলাইয়া' ছবিতে বিদ্যা বালানের 'মঞ্জুলিকা' চরিত্রে অভিনয় খুবই প্রশংসিত হয়। দর্শকের আজও মনে থেকে গিয়েছে 'আমি যে তোমার' গানের দৃশ্যে মঞ্জুলিকা চরিত্রে বিদ্যা বালানের অভিনয় এবং নাচ। তাই 'ভুলভুলাইয়া টু' ছবিতেও মঞ্জুলিকাকে দেখা যাবে কিনা তা জানার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, 'বিদ্যা বালান এবং পরিচালক অনীশ বাজমির মধ্যের পেশাদার সম্পর্ক তৈরি হয় ২০১১ সালে। যখন পরিচালকের 'থ্যাঙ্ক ইউ' ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন বিদ্যা। এরপর তাঁকে দেখা যায় 'ভুলভুলাইয়া'তে।' 'ভুলভুলাইয়া ২' ছবির কথা উঠতে অনেকেই ভেবেছিলেন ছবিতে দেখা যাবে বিদ্যাকে। কিন্তু নাকচ করা হয়েছে সেই জল্পনা। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বু।

চলতি বছরের ২০ মে মুক্তি পাওয়ার কথা এই ছবির।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget