এক্সপ্লোর

Actor Vivek Death: প্রয়াত তামিল অভিনেতা বিবেক, শোকস্তব্ধ বলিউড, খেলার তারকারাও

প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা ও কমেডিয়ান বিবেক। মাত্র ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকাস্তব্ধ বলিউড থেকে শুরু করে খেলার দুনিয়া। ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন অনেকেই। 

কলকাতা: প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা ও কমেডিয়ান বিবেক। মাত্র ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকাস্তব্ধ বলিউড থেকে শুরু করে খেলার দুনিয়া। ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন অনেকেই। 

সূত্রের খবর,  বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিবেক। অভিনেতার অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়। সেইদিনই সকাল ১১টা নাগাদ জ্ঞান হারান তিনি। এরপর তাঁর করোনারি অ্যাঞ্জিওগ্রাম ও অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়। অস্ত্রোপচারের পর মেডিক্যাল বুলেটিনে জানিয়ে দেওয়া হয়েছিল, তাঁর পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। শনিবার ভোর ৪.৩৫-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত বৃহস্পতিবারই করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন অভিনেতা। তামিলনাড়ুর স্বাস্থ্যসচিবের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই টিকা নেওয়ার ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর দৃষ্টান্ত হিসাবে নিজেই টিকা নিয়েছিলেন। গত বৃহস্পতিবার ওমানদুরারের সরকারি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। বেসরকারি হাসপাতালের জায়গায় কেন সরকারি হাসপাতালকে বেছে নিলেন অভিনেতা, সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘কোভিড ১৯ ভ্যাকসিন নেওয়া সুরক্ষিত তা বোঝাতেই আমি এই টিকা নিলাম। হাসপাতালের দরজা সবার জন্য খোলা, সেই বার্তা পৌঁছে দিতেই এখানে আসা।’ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বিবেকের অ্যাকিউট করোনারি সিনড্রোম এবং কার্ডিওজেনিক শক ছিল। তাঁর হার্টের ভেসেলে ১০০ শতাংশ ব্লক পেয়েছেন চিকিৎসকেরা। বিবেকের হার্ট অ্যাটাকের এর সঙ্গে করোনার টিকার কোনও যোগ নেই বলেই জানানো হয়েছে।

প্রিয় অভিনেতার মৃত্যুতে শোকপ্রচাশ করেছেন বলিউডের একাধিক অভিনেতা থেকে শুরু করে খেলার দুনিয়ার তারকারা। ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন অভিষেক বচ্চন, এ আর রহমান, কমল হাসান, দেবী শ্রী প্রসাদ থেকে শুরু করে আর অশ্বিন, দীনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দরের মত ক্রিকেটাররা। 

দক্ষিণী ছবিতে কমল হাসান, রজনীকান্তের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছিলেন বিবেক। নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তাঁর প্রতিটি কাজে। ১৯৮৭ সালে পরিচালক কে বালাচন্দ্রর হাত ধরে সিনেমা জগতে পা রেখেছিলেন তিনি। একজন অভিনেতার পাশাপাশি দক্ষ কমেডিয়ান হিসেবেও দর্শকের ভালোবাসা পেয়েছিলেন বিবেক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget