এক্সপ্লোর

Tanishaa Mukerji Upcoming Film: রুপোলি পর্দায় কামব্যাক করছেন তনিশা মুখোপাধ্যায়, কবে মুক্তি পাবে আগামী ছবি?

দুই দিদি রানি মুখোপাধ্যায় এবং কাজল এখনও অভিনয় চালিয়ে গেলেও তনিশা মুখোপাধ্যায়কে (Tanishaa Mukerji) হাতে গোনা কয়েকটা ছবি ছাড়া, তেমন লাইমলাইটে পাওয়া যায়নি।

মুম্বই: দীর্ঘদিন তাঁকে রুপোলি পর্দায় দেখা যায়নি। তথাকথিত স্টার কিড হলেও অভিনয় দিয়ে দর্শকদের মন ততটাও জিতে নিতে পারেননি তনিশা মুখোপাধ্যায় (Tanishaa Mukerji)। দুই দিদি রানি মুখোপাধ্যায় এবং কাজল এখনও অভিনয় চালিয়ে গেলেও তনিশা মুখোপাধ্যায়কে হাতে গোনা কয়েকটা ছবি ছাড়া, তেমন লাইমলাইটে পাওয়া যায়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় এবং জনপ্রিয় অভিনেত্রী তনুজা-কন্যা। অবশেষে দীর্ঘদিন পর সিলভার স্ক্রিনে ফিরতে চলেছেন তনিশা মুখোপাধ্যায়। 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আগামী ছবির পোস্টার অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন 'ওয়ান টু থ্রি' অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়। এদিন তিনি তাঁর আগামী ছবি 'কোড নেম আবদুল'-র পোস্টার দিয়ে লিখেছেন, 'অপেক্ষার অবসান। কোড নেম আবদুল মুক্তি পেতে চলেছে। আগামী ১০ ডিসেম্বর সিনেমাহলে দেখা হবে আপনাদের সঙ্গে'। 

আরও পড়ুন - Priyanka Chopra on Instagram: নিক জোনাসের সঙ্গে সম্পর্কে ফাটল? বিবাহবিচ্ছেদের পথে প্রিয়ঙ্কা চোপড়া? জল্পনা বাড়ালেন 'দেশি গার্ল'

বলিউড অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়ের আগামী ছবি 'কোড নেম আবদুল' পরিচালনা করছেন ঈশ্বর গুন্তুরু। ছবিটিতে র-এর সিক্রেট মিশন সংক্রান্ত বিষয় দেখা যাবে এই ছবিতে। ছবির সম্পর্কে অভিনেত্রী তনিশা বলেন, 'আমি সবসময়ই হালকা বিষয়ের ছবিতে অভিনয় করেছি। অ্যাকশনধর্মী ছবিতে অনেক কিছু করার প্রয়োজন হয়। অন্যান্য ছবির থেকে অ্যাকশনমূলক ছবি অনেকটা আলাদাও হয়। এই ছবিতে আমাকে একেবারেই অন্য রূপে দেখতে পারেব দর্শকরা। এই ছবিতে আমি একজন রহস্যময় মুসলিম মেয়ের চরিত্রে অভিনয় করছি। ছবিতে আমার চরিত্রের নাম সালমা। বিগত বেশ কয়েক বছর ধরে আমি শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছি। তেমনই চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম। যে চরিত্রে আমার অভিনয় করার অনেকটা জায়গা থাকবে, এমন চরিত্রের জন্য নিজেকে তৈরিও করেছি। এই ছবিতে নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছি।'

প্রসঙ্গত, ২০০৩ সালে 'শ... কোই হ্যায়' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন তনিশা মুখোপাধ্যায়। এরপর তাঁকে 'নীল অ্যান্ড নিকি', 'সরকার', 'সরকার রাজ', 'ওয়ান টু থ্রি'-র মতো কিছু ছবিতে দেখা গিয়েছে। যদিও তিনি সেভাবে দর্শকদের নজরে আসেন 'বিগ বস' দিয়ে। 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget