এক্সপ্লোর

মোদী কেন ফেজ টুপি পরেন না! বিতর্কিত মন্তব্য তারুরের, পাল্টা আক্রমণ বিজেপি, কেন্দ্রীয় মন্ত্রীদের

তিরুবনন্তপুরম: নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বিতর্কে শশী তারুর। তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ জানতে চান, কেন তিনি ফেজ টুপি পরেন না, যা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। তারুর তিরুবনন্তপুরমে এক সেমিনারে ভাষণে বলেছেন, বলুন তো আমাদের প্রধানমন্ত্রী যখনই দেশে, বিদেশ সফরে যান, বিজাতীয় উষ্ণীশ বা পাগড়ি পরেন, কিন্তু কখনই মুসলিম ফেজ টুপি পরেন না? নাগাল্যান্ড গেলে দেখবেন সেখানকার পালক লাগানো পাগড়ি পরেছেন। নানা ধরনের ব্যতিক্রমী পোশাক পরতে দেখবেন ওনাকে, যা একজন প্রধানমন্ত্রীর পক্ষে ঠিক কাজই। ইন্দিরা গাঁধীকেও বিভিন্ন পোশাকে ছবিতে দেখা যেত। কিন্তু উনি কেন সবসময় একটি বিশেষ পোশাকে না করেন! বিজেপি ফের ভোটে জিতে ক্ষমতায় এলে নতুন করে সংবিধান লিখবে, ভারতে হিন্দু পাকিস্তান তৈরির পথ প্রশস্ত করবে বলে সম্প্রতি মন্তব্য করে ইতিমধ্যেই সমালোচিত হয়েছেন তারুর। মুসলিম তোষণের সম্পর্ক আছে বলে মনে করেন, তাই মোদী সবুজ রং পছন্দ করেন না, এই দাবি করে তিনি বলেন, কেন উনি সবুজ পরতে চান না, যা মুসলিম তোষণ সঙ্গে সমার্থক বলে মনে করেন? এটা কী ধরনের কথাবার্তা? পাল্টা তাঁকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অরুণাচল প্রদেশের মানুষ কিরেন রিজিজু বলেন, এমন মন্তব্যে উপজাতিদের ও উত্তরপূর্বের মানুষকে অপমান করা হয়েছে। কংগ্রেসকে এজন্য তাঁদের কাছে ক্ষমা চাইতে হবে। উত্তর পূর্বের লোকজন ও নাগা উপজাতিদের উষ্ণীশকে খেলো দেখতে, হাস্যকর, বিজাতীয় বলেছেন তারুর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর ট্যুইট করেছেন, উত্তরপূর্বের মানুষের কাছে গর্ব তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য। তারুর তাকে অপমান করেছেন। ভারতের মানুষের প্রতি এমন উপেক্ষা, ঔদ্ধত্যই কংগ্রেসের বৈশিষ্ঠ্য। বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধবও ট্যুইট করেন, শশী তারুরের কাছে নাগাদের উষ্ণীশ খেলো, বেমানান। ফেজ টুপির প্রতি মাত্রাছাড়া প্রেম দেখাতে গিয়ে নাগা ও উত্তরপূর্বের মানুষের রীতি, প্রথাকে অপমান করতে আটকাচ্ছে না ওনার।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget