এক্সপ্লোর

The Bengal Files: 'আমার নাম বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, ভয় পাওয়ার লোক আমি নই, ভয় আমায় পাওয়ানোই যাবে না'...

Vivek Agnihotri: 'আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কীভাবে এরা অন্ধ হয়ে গিয়েছে। এটাও বুঝতে পারছি যে ভোটব্যাঙ্ক ঠিক রাখার জন্য আমায় এভাবে আক্রমণ করা হচ্ছে।'

The Bengal Files: বিতর্কের নতুন নাম বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। ছবি এখনও রিলিজ হয়নি, সবে ট্রেলার লঞ্চ হয়েছে, আর তাতেই হুমকি পাওয়া শুরু হয়েছে বলে দাবি করেছেন পরিচালক। সংবাদসংস্থা এএনআই- এর একটি সাক্ষাৎকারে সঞ্চালক তাঁকে জিজ্ঞেস করেছেন, 'হুমকি পাচ্ছেন?'

জবাবে কী কী বললেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী... 

'নিশ্চয়। ফোন দেখবেন আপনি? চমকে যাবেন। আমার ছেলে, মেয়ে ...... কাশ্মীর ফাইলস রিলিজের পর আমার নামে তিনটে ফতোয়া জারি হয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত একবারও বাচ্চাদের সঙ্গে এক গাড়িতে বসে যাইনি। বাইরে কোথাও ছুটি কাটাতে যাইনি। তবে একটা কথা বলতে পারি, কাশ্মীর ফাইলস বানিয়ে আমায় এত সমস্যায় পড়তে হয়নি, যেটা বেঙ্গল ফাইলসের ক্ষেত্রে হচ্ছে। যে ঘৃণ্য পর্যায়ে নেমে আমায় নিশানা করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় লিঞ্চিং করা হচ্ছে, সেটা অবিশ্বাস্য।' 

'কাশ্মীর ফাইলসের ক্ষেত্রে তো কিছু জঙ্গি গোষ্ঠী ছিল, তাদের সমর্থন করা লোক ছিল, কিছু রাজনৈতিক দল ছিল যারা কাশ্মীর পণ্ডিতদের বিষয় সামনে আসতে দিতে চাইছিল না, ওদের আক্রমণ আমি বুঝতে পারছি। কিন্তু বেঙ্গল ফাইলস তো সরাসরি অ্যাকশন ডে- এর ব্যাপারে, বাঙালিদের কথা রয়েছে, বাংলা গান, বাঙালি খাবারের কথা রয়েছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কীভাবে এরা অন্ধ হয়ে গিয়েছে। এটাও বুঝতে পারছি যে ভোটব্যাঙ্ক ঠিক রাখার জন্য আমায় এভাবে আক্রমণ করা হচ্ছে।' 

'কিন্তু যতটা নীচে নেমে করা হচ্ছে... কারও মেয়ে বা স্ত্রী'র সঙ্গে তো এরকম করা উচিত নয়। পুরুষ হলে, সাহস থাকলে আমার সঙ্গে লড়ো। কেউ যদি ভাবে আমি ভয় পেয়ে যাব, আমার মনোবল ভেঙে যাবে, এটা তাদের ভুল ভাবনা। আমার নাম বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। আমি ভয় পাওয়ার লোক নই। আমার কিছু হারানোর ভয় নেই। আমায় ভয় পাওয়ানোই যাবে না। আমার সঙ্গে বন্ধুত্ব করা যাবে, বোঝানো যাবে, অনুরোধ করা যাবে, তবে ভয় পাওয়ানো যাবে না।' 

আগামী ৫ সেপ্টেম্বর বড় পর্দায় রিলিজ হওয়ার কথা রয়েছে 'দ্য বেঙ্গল ফাইলস'- এর। ট্রেলার ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ইউটিউবে। কলকাতায় একটি পাঁচতারা হোটেলে 'দ্য বেঙ্গল ফাইলস' ট্রেলার লঞ্চ করতে এসেছিলেন পরিচালক এবং টিম। সেখানে ট্রেলার লঞ্চের দিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিচালকের অভিযোগ, ট্রেলার লঞ্চ চলাকালীন মাইকের তার কেটে দেওয়া হয়। অন্যদিকে হোটেল কর্তৃপক্ষের দাবি, এ জাতীয় কোনও কাজ করা হয়নি। আর পুলিশের অভিযোগ, পরিচালকের কাছে পুরসভার অনুমতি ছিল না। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget