এক্সপ্লোর

'Uunchai': বন্ধুত্বের গল্প বলতে আসছে সূরজ বরজাতিয়ার 'উঁচাই', প্রকাশ্যে প্রথম পোস্টার

'Uunchai' First Poster: এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন সূরজ বরজাতিয়া। ছবির অধিকাংশ দৃশ্যের শ্যুটিং সারা হয়েছে নেপালে।

নয়াদিল্লি: মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'উঁচাই' (Uunchai) ছবির প্রথম পোস্টার (first poster)। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল ছবির শ্যুটিংয়ের কথা। এবার অবশেষে দেখা মিলল প্রথম ঝলকের।

'উঁচাই' ছবির পোস্টার

'ফ্রেন্ডশিপ ডে' (friendship day) উপলক্ষ্যে নিজের আগামী ছবির প্রথম পোস্টার শেয়ার করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। 'উঁচাই' ছবিতে বিগ বি-কে অনুপম খের (Anupam Kher), বোমন ইরানির (Boman Irani) সঙ্গে দেখা যাবে। সূরজ বরজাতিয়া পরিচালিত এই ছবি বলবে বন্ধুত্বের গল্প। ফলে ছবির পোস্টার রিলিজ করার এর থেকে ভাল দিন হতেই পারত না।

চলতি বছরের ১১ নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই বন্ধুত্বের কাহিনি। ছবিতে দেখা যাবে নীনা দুপ্তা, সারিকার সঙ্গে এক বিশেষ চরিত্রে পরিণীতি চোপড়াকেও। এছাড়া ছবিতে রয়েছেন ড্যানি ডেনজোংপা ও নাফিসা আলি সোধি।

এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন সূরজ বরজাতিয়া। ছবির অধিকাংশ দৃশ্যের শ্যুটিং সারা হয়েছে নেপালে। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে অমিতাভ লেখেন, 'উদযাপন করুন ফ্রেন্ডশিপ ডে আমাদের আগামী রাজশ্রী ফিল্ম "উঁচাই" ছবির প্রথম ভিস্যুয়ালের সঙ্গে।' পোস্টার দেখে আন্দাজ করা যায় এই ছবি তিন বন্ধুর এভারেস্টে পর্বতারোহণের গল্প বলবে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

এই ছবিকে যদিও প্রেক্ষাগৃহে টক্কর দিতে হবে সিদ্ধার্থ মলহোত্রর 'যোদ্ধা'র সঙ্গে। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে রয়েছেন দিশা পাটানি ও রাশি খান্না। ২০২১ সালের অক্টোবর মাসে নেপালে শুরু হয় 'উঁচাই' ছবির শ্যুটিং এবং ২০২২ সালের এপ্রিল মাসে অনুপম খের ছবির ব়্যাপের কথা ঘোষণা করেন। 

আরও পড়ুন: 'Haami 2' Poster: বন্ধুত্ব দিবসে 'নো ঝগড়াঝাঁটি'র বার্তা, প্রকাশ্যে 'হামি ২'-এর পোস্টার

সেরা শিরোনাম

Rahul-Ushashi: সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ
সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ
Satendra Soni: কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!
কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!
Samik Bhattacharya: 'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
Rudranil Ghosh: 'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল
'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল

ভিডিও

TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE
Bankura News: রাস্তা দখল করে ক্লাব, এবার তা ভাঙতে প্রশাসনকে নির্দেশ বাঁকুড়ার বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
Anant Ambani : তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
Astro : বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
Purba Bardhaman News: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
Railway New Rules: মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
Bomb Recover: জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
Karnataka News: প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
Embed widget