এক্সপ্লোর

'Adipurush': 'ওই অতিরিক্ত পাঁচ-ছয় মাসে নিজেদের কাজকে উন্নত করি', বললেন 'আদিপুরুষ' পরিচালক

Om Raut: প্রভাস, কৃতী শ্যানন, সেফ আলি খান অভিনীত 'আদিপুরুষ' নিয়ে বিতর্ক শুরু হয় গত বছরের অক্টোবর মাসে ছবির প্রথম টিজার মুক্তির পর। নির্মাতাদের কটাক্ষের শিকার হতে হয় মূলত ছবির ভিএফএক্স কোয়ালিটির জন্য।

নয়াদিল্লি: ২২ এপ্রিল, অক্ষয় তৃতীয়র শুভ লগ্নে প্রকাশ্যে এসেছে 'আদিপুরুষ' (Adipurush) ছবির নতুন লিরিক্যাল টিজার (Teaser)। রাম রূপে প্রভাসের (Prabhas) প্রথম লুকও প্রকাশ্যে এসেছে। কিন্তু এই ছবির প্রথম টিজার মুক্তির পর থেকেই উঠেছিল বিতর্কের ঝড়। পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখও। কী অবস্থা হয়েছিল তখন পরিচালকের?

'আদিপুরুষ' বিতর্কে পরিচালক ওম রাউত

মহাকাব্য 'রামায়ণ'-এর বিগ বাজেট অ্যাডাপটেশন এটি। ছবির প্রথম টিজার মুক্তি পেতেই সেখানে চরিত্রদের লুক দেখে সমালোচনার ঝড় ওঠে। পিছিয়ে যায় ছবির মুক্তি। তবে পরিচালক ওম রাউতের (Om Raut) কথায় তাতে তিনি আরও ভাবার সময় পেয়েছেন। এবং গোটা সময়টা তিনি ছবিটাকে আরও ভাল করার জন্য ব্যয় করেছেন। 

প্রভাস, কৃতী শ্যানন, সেফ আলি খান অভিনীত 'আদিপুরুষ' নিয়ে বিতর্ক শুরু হয় গত বছরের অক্টোবর মাসে ছবির প্রথম টিজার মুক্তির পর। নির্মাতাদের কটাক্ষের শিকার হতে হয় মূলত ছবির ভিএফএক্স কোয়ালিটির জন্য। এছাড়া হিন্দু দেবদেবীদের চরিত্রায়ণ নিয়েও শুরু হয় বিতর্ক। সেফ আলি খানের লঙ্কেশ লুকের ক্ষেত্রে অনেকেই ইসলামিক ছোঁয়া খুঁজে পান। কারণ রাক্ষসরাজের দাড়ি, গোফ, চুল। এর ফলে ছবির মুক্তি ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে জুন মাসে পিছিয়ে দেওয়া হয়। 

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক ওম রাউত বলেন, 'ওই অতিরিক্ত পাঁচ-ছয় মাস পাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা ওই সময়টা আমাদের ভিস্যুয়াল এফেক্টস স্টুডিওয় দিই কাজটাকে আরও ভাল করার জন্য।'

তিনি আরও বলেন, 'চ্যালেঞ্জ সবসময়ই থাকে কিন্তু তার ফলে আমাদের ছবিই আরও ভাল হবে এবং আমাদের সফর শক্তিশালী হবে। বিশেষ করে এই ধরনের একটি সিনেমার ক্ষেত্রে, যা ভারতে প্রথম ধরনের, কারণ আমরা এমন প্রযুক্তি ব্যবহার করেছি যা মার্ভেলস, ডিসি এবং 'অবতার'-এর মতো বড় হলিউড ছবিতে দেখা যায়।' 

প্রযোজক টি সিরিজের ভূষণ কুমার বলেন বিপুল সমালোচনায় প্রথমে খুবই ভেঙে পড়ে ছবির গোটা টিম কিন্তু পরবর্তীকালে সেখান থেকেই শিক্ষা নিয়ে তাঁর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তিনি বলেন, 'প্রথমেই সমালোচনার মুখে পড়ে, যা সর্বদাই স্বাস্থ্যকর বটে, আমরা খানিক মর্মাহত হয়েছিলাম কারণ আমরা সিনেমাটার জন্য খুব খেটেছিলাম। কিন্তু এর থেকে আমরা অনেক কিছু শিখেওছি।' তিনি আরও বলেন, 'আমরা মুভ অন করে যাই এবং মানুষের সাজেশন অনুযায়ী উন্নত করার চেষ্টা করি আমাদের কাজ। এখন আমরা আমাদের কাজ নিয়ে খুশি। এখন যা প্রতিক্রিয়া পাচ্ছি তা দুর্দান্ত।'

আরও পড়ুন: Kareena Kapoor Khan: রবিবারের জলখাবার পরিবেশনের দায়িত্বে ছোট ছেলে জাহাঙ্গির, ছবি শেয়ার করলেন করিনা

সানি সিংহ ও দেবদত্তা নাগ অভিনীত, 'আদিপুরুষ' ছবি মুক্তি পাবে ১৬ জুন। এর আগে ২০২৩ সালের 'ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যাল'-এ এই ছবি প্রিমিয়ার হবে। 

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget