এক্সপ্লোর

TJMM Luv Ranjan Film: বলিউডে এবার রণবীর-শ্রদ্ধা জুটি, প্রকাশ্যে 'টিজেএমএম' টিজার পোস্টার

TJMM: এই ছবির শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই উত্তেজনার পারদ চড়েছে। লভ রঞ্জনের ছবিগুলির নাম বিশেষ আকর্ষণীয় হয় বরাবরই। 'পেয়ার কা পঞ্চনামা' বা 'সোনু কে টিটু কি স্যুইটি' তার উৎকৃষ্ট উদাহরণ।

নয়াদিল্লি: বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) ও রণবীর কপূর (Ranbir Kapoor)। খবর মিলেছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম টাইটেল পোস্টার (Title Poster)। অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে এতে রয়েছে খানিক ট্যুইস্ট। কী নাম ছবির? এখনও আসেনি প্রকাশ্যে।

রণবীর-শ্রদ্ধার ছবির পোস্টার প্রকাশ্যে

শ্রদ্ধা কপূর মঙ্গলবার তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। লভ রঞ্জনের পরিচালনায় তিনি এবার জুটি বাঁধতে চলেছেন রণবীর কপূরের সঙ্গে। তবে ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি। এদিন ছবির প্রথম পোস্টার শেয়ার করেন অভিনেত্রী। নাম না প্রকাশ করে অনুরাগীদের বলেন আন্দাজ করতে। 

এদিন যে পোস্টার প্রকাশ্যে এসেছে তাতে ছবির নামের আদ্যক্ষর দেওয়া। পোস্টারে লেখা হয়েছে 'টি জে এম এম' (TJMM)। এর কী মানে? ভাবতে বসেছেন নেটিজেনরা।  

শ্রদ্ধা কপূর এদিন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'এবং ছবির নাম হল.... গেস করুন???' পোস্টারে আবছা একটি শহর দেখা যাচ্ছে। তার ওপর লেখা 'টি জে এম এম'। গোলাপী ও নীল রঙের মিশেলে পোস্টার বেশ আকর্ষণীয়। সেখানেই ঘোষণা করা হয়েছে, ছবির সম্পূর্ণ নাম জানা যাবে আগামীকাল, অর্থাৎ ১৪ ডিসেম্বর। প্রসঙ্গত, বাবা হওয়ার পর এটিই রণবীর কপূরের প্রথম ছবি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shraddha ✶ (@shraddhakapoor)

এই ছবির শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই উত্তেজনার পারদ চড়েছে। লভ রঞ্জনের ছবিগুলির নাম বিশেষ আকর্ষণীয় হয় বরাবরই। 'পেয়ার কা পঞ্চনামা' বা 'সোনু কে টিটু কি স্যুইটি' তার উৎকৃষ্ট উদাহরণ। এই ছবির নামও সেই ধারা বজায় রাখবে বলেই আশা করা যায়।

আরও পড়ুন: RRR: গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ২ বিভাগে মনোনয়ন পেল 'আর আর আর'

এই ছবির পরিচালনায় লভ রঞ্জন। প্রযোজনাও লভ রঞ্জন ও অঙ্কুর গর্গের 'লভ ফিল্মস' করছে, নিবেদনে 'টি সিরিজ'। আগামী বছর দোলের মরসুমে, ৮ মার্চ, ছবি মুক্তি পাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget