এক্সপ্লোর

Top Entertainment News: 'বিদেশী' আর নন,'ভারতীয়' অক্ষয়ের নথি প্রকাশ, মঞ্চে দাঁড়িয়ে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সলমনের, বিনোদনের সারাদিন

Today Top entertainment: 'বিদেশী' আর নন, 'ভারতীয়' অক্ষয়ের নথি প্রকাশ। পাশাপাশি, মঞ্চে দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সলমনের

কলকাতা: অভিনয়ের শীর্ষে থাকা সত্ত্বেও বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। কানাডার নাগরিকত্ব নিয়ে কমবার কটাক্ষ শুনতে হয়নি অক্ষয়কুমারকে। অবশেষে দেশের স্বাধীনতা দিবসে সুখবর দিয়ে ট্যুইট বলিউডের এই সুপারস্টারের। অক্ষয় কুমার এখন ভারতীয় নাগরিক। আজ্ঞে হ্যাঁ, তিনি এদিন ট্যুইটারে তাঁর অফিসিয়াল সরকারি নথির একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'দিল অর সিটিজেনশিপ , দোনো হিন্দুস্তানি। হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে। জয় হিন্দ !'

অন্য়দিকে, আজ মঞ্চ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন সলমন খান (Salman Khan)। আর এভাবেই তিনি নিজস্ব ঢঙে দেশবাসীকে জানান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

আরও পড়ুন...

ইয়ারফোন ছাড়া এক মুহূর্ত চলে না? বাড়তে পারে কথা বলা ও শোনার সমস্যা, অশনি সঙ্কেত গবেষণায়

এর পাশাপাশি, মুক্তির পর থেকেই বক্সঅফিসে ছক্কা হাঁকাচ্ছে সানি দেওয়ল ও আমিশা পটেলের ছবি 'গদর ২'। মাত্র চারদিনের মাথাতেই এই ছবির আয় ১৭৩.৫৮ কোটি টাকা। ফলে অনেকেই মনে করছেন পাঁচদিনের শুরুতেই ২০০ কোটি ক্লাবে নাম লেখাবে এই ছবি। উল্লেখ্য়, গত শুক্রবার অর্থাৎ ১১অগাস্ট মুক্তি পেয়েছিল 'গদর ২'।  শুক্রবার ৪০.১০ কোটি, শনিবার ৪৩.০৮ কোটি, রবিবার ৫১.৭০ কোটি, সোম ৩৮.৭০কোটি। অর্থাৎ এখনও পর্যন্ত অনিল শর্মা পরিচালিত এই ছবির মোট আয় ১৭৩.৫৮ টাকা।

চোখ রাখা যাক বাংলার খবরে। খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়ের নতুন ছবি 'রক্তবীজ'। আজ স্বাধীনতা দিবসের দিন প্রকাশ্য়ে এল এই ছবির টিজার পোস্টার। যেখানে মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়, আবির চট্টোপাধ্য়ায়কে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে দুর্গাপুজোর ঢাকের আওয়াজও।

অন্য়দিকে, প্রকাশ্য়ে এল এসভিএফের নতুন মিউজিক ভিডিও (Music Video) 'বলে দাও' (Bole Dao)। সায়ক আর রোহিণীর প্রেমের টুকরো কোলাজ ধরা পড়েছে এই ভিডিও জুড়ে। গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury) আর জেসমিন রায়ের (Jasmine Roy) ওপর চিত্রায়িত এই মিউজিক ভিডিওটিতে গলা দিয়েছেন তিমির বিশ্বাস (Timir Biswas)। এই গানের কথা (Lyrics) ও সুর সৌম্যদীপ চক্রবর্তীর। রোম্য়ান্টিক এই গানের (Romantic Song) হাত ধরে  সুরকার ও গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করলেন সৌম্যদীপ চক্রবর্তী (Soumyadip Chakraborty)।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget