এক্সপ্লোর

Top Social Post: জন্মদিনে ছেলেকে নিয়ে আবেগঘন কৌশিক, মা হচ্ছেন ঋতাভরী? অভিনেত্রীর পোস্টে জল্পনা

Today Social Post: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে।

কলকাতা: সোশ্য়াল মিডিয়ায় কিছুক্ষণ আগেই একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। যেখানে তিনি লিখছেন, আমি এবং আমার স্বামী জানাচ্ছি যে আমি গর্ভবতী। আপনাদের ভালবাসা ও আর্শীবার্দ চাই। আর এই পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে অনেকেই অভিনেত্রীর এই পোস্টে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেছেন। তবে অনেকে তাঁর বিয়ে ও স্বামী নিয়ে কমেন্টও করেছেন। কেউ সরাসরি জিজ্ঞাসা করেছেন, 'আপনার বিয়ে কবে হল?', তো কেউ লিখেছেন, 'আপনার স্বামীর কী নাম?' একাংশের মত, এটি নিছকই কোনও ছবির প্রোমোশান। তবে অভিনেত্রীর তরফ থেকে এবিষয়ে কিছু জানা যায়নি। উল্লেখ্য়, ঋতাভরীর বিয়ে নিয়েও কোনও খবর প্রকাশ্য়ে আসেনি।

প্রসঙ্গত, এইমুহূর্তে কোন ছবিতে কাজ করছেন অভিনেত্রী তা প্রকাশ্য়ে আসেনি। উল্লেখ্য়, ঋতাভরী চক্রবর্তী একজন অভিনেত্রী ছাড়াও, তাঁর অন্য পরিচয়ও রয়েছে। তিনি সমাজের জন্য অনেক কিছু করেন। তাঁর নিজের একটি স্কুল রয়েছে। যেখানে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরা থাকে। তাদের পড়াশোনা থেকে যাবতীয় সমস্ত কিছুর দায়িত্ব বহন করেন অভিনেত্রী। এই ছোট বাচ্চাদের সঙ্গে একাধিকবার নিজের জন্মদিন উদযাপনও করেছেন টলিপাড়ার এই নায়িকা।

অন্য়দিকে, আজ কৌশিক-পুত্র উজান গঙ্গোপাধ্যায়ের (Ujaan Ganguly)-র জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই বন্ধু ও শুভাকঙ্খীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chele)। 

আরও পড়ুন...

ডেঙ্গিতে আক্রান্ত রুক্মিণী?মুখ খুললেন নায়িকা,দুর্ঘটনায় মৃত 'থ্রি ইডিয়েটস'-এর 'লাইব্রেরিয়ান দুবে

আজ সোশ্যাল মিডিয়ায়, ছেলের একটি ছবি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) লেখেন, 'এখন রোজ সূর্য ওঠায় বা পশ্চিমে চলে যাওয়ায় আমাদের আর আগ্রহ নেই। আমার আর তোর মায়ের দিন উজ্জ্বল হয়ে শুরু হয় তোর ঘুম ভাঙলে। তোর ভালোবাসা, আনন্দ ও ভরসার এই আলো পরিবারের উঠোন পেরিয়ে আরও বহু মানুষকে স্পর্শ করুক। শুভ জন্মদিন বেটু। অনেক আদর।' বাবার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উজানের। বাবার পরিচালনায় 'লক্ষ্মী ছেলে'-তে কাজ করে উজান তাঁর অভিনয়ের জাত চিনিয়েছেন। আগামী ছবি 'পালান' (Palan)-এর সঙ্গেও যুক্ত রয়েছেন উজান তবে ক্যামেরার পিছনে। সামনে নয়। অভিনয়ের পাশাপাশি, লেখালেখিতে যথেষ্ট আগ্রহ রয়েছে উজানের। কৌশিকের মতে, তাঁর পুত্র অভিনয়ের চেয়ে নাকি অনেক বেশি দড়ো চিত্রনাট্য় লেখায়। 

সোশ্যাল মিডিয়ায় আজ উজানকে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু ঋদ্ধি সেন (Riddhi Sen)-ও। তিনি লিখেছেন, 'নিউ জার্সি থেকে নতুন শুরু.. ৫ বছরকেটে গিয়েছে। আমরা বুঝেছি বয়স একটা সংখ্যামাত্র, অভিজ্ঞতাই শেখায় সব। সিনেমার মতো, যেখানে অভিজ্ঞতাই সময়। জীবনের নতুন শুরুর জন্য শুভেচ্ছা। আরও অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য শুভকামনা। জন্মদিন শুভ হোক।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
Sara Tendulkar Marriage: সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
Sadhak Bamakhyapa: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে সমাধানসূত্র? হিন্দি ছবির দাপটে 'সাধক বামাক্ষ্যাপা'-কোণঠাসা, ফুঁসছে টলিপাড়া
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে সমাধানসূত্র? হিন্দি ছবির দাপটে 'সাধক বামাক্ষ্যাপা'-কোণঠাসা, ফুঁসছে টলিপাড়া
Sadhak Bamakhyapa: সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?
সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget