এক্সপ্লোর

Top Entertainment news: ডেঙ্গিতে আক্রান্ত রুক্মিণী?মুখ খুললেন নায়িকা,দুর্ঘটনায় মৃত 'থ্রি ইডিয়েটস'-এর 'লাইব্রেরিয়ান দুবে

Today Top Story: ডেঙ্গিতে আক্রান্ত রুক্মিণী? গুঞ্জন থামাতে বাধ্য হয়ে মুখ খুললেন অসুস্থ নায়িকা, অন্য়দিকে, দুর্ঘটনায় মৃত 'থ্রি ইডিয়েটস'-এর 'লাইব্রেরিয়ান দুবে' অভিনেতা অখিল মিশ্র।

কলকাতা: টলিউডের প্রথম সারির এই নায়িকা নাকি ডেঙ্গিতে আক্রান্ত? এতটাই অসুস্থ তিনি যে প্রিয় বন্ধুর জন্মদিনের পার্টিতেও গড়হাজির তিনি। গুঞ্জন থামাতে, নিজেই সত্যিটা জানালেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আজ দুপুরে, ইনস্টাগ্রামে সাদা কালো হরফে একটি স্টেটাস শেয়ার করে নেন রুক্মিণী। আর সেখান থেকেই জানা যায়, তিনি জ্বরে আক্রান্ত বটে, তবে ডেঙ্গি নয়। ভাইরাল। বর্তমানে ডেঙ্গির বাড়বাড়ন্ত কলকাতা থেকে শুরু করে জেলায়। অনেকেই তাই মনে করে, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন নায়িকা। তবে নিজের অসুস্থতা নিয়ে তখনও পর্যন্ত মুখ খোলেননি রুক্মিণী। শেষে গুজব বাড়াবাড়ি পর্যায়ে গেলে সোশ্যাল মিডিয়ায় নিজেই গোটা ঘটনা লেখেন নায়িকা। তাঁর লেখাটি দেখলেই বোঝা যায়, এই ধরণের খবরে যারপরনাই বিরক্ত তিনি। 

রুক্মিণী লিখেছেন, 'হাই.. সবাইকে এটা জানানোর জন্য এই লেখা যে... আমার ডেঙ্গি হয়নি। তবে আমি ভাইরাল জ্বরে আক্রান্ত আর এখনও সম্পূর্ণ সুস্থ হইনি। তবে আগের চেয়ে অনেকটা ভাল রয়েছি। আপনাদের ভালবাসা ও চিন্তার জন্য অনেক অনেক ধন্যবাদ।'

প্রয়াত অভিনেতা অখিল মিশ্র (Akhil Mishra)। আমির খান (Amir Khan), শরমন যোশী (Sharman Joshi), আর মাধবন (R Madhaban) অভিনীত 'থ্রি ইডিয়েটস' (3 Idiots) ছবিতে লাইব্রেরিয়ান দুবের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন অখিল। এছাড়াও বলিউডের একাধিক পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি।সূত্রের খবর, বাড়ির রান্নাঘরে কাজ করার সময় দুর্ঘটনা ঘটে। পা ফস্কে পড়ে যান অখিল। খবর পেয়ে তড়িঘড়ি ফিরে এসেছিলেন স্ত্রী সুজান কিন্তু তখন সব শেষ। দুর্ঘটনার সময় বাইরে ছিলেন তাঁর স্ত্রী। একটি শ্যুটিংয়ের কাজে হায়দরাবাদ গিয়েছিলেন তিনি। খবর শুনে স্বভাবতই ভেঙে পড়েছেন অভিনেতার স্ত্রী। অখিলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর।

আরও পড়ুন...

কঠিন অঙ্কের উত্তর খুঁজবেন উষসী, পার্নো, সৌরভ-রানার ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ

অন্য়দিকে, রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ে উপলক্ষ্য়ে দিল্লিতে আয়োজিত হয়েছিল একটি সুফি নাইট অনুষ্ঠান। যেখানে 'ছাপ তিলক সাব', 'বুল্লেয়া', 'ইশক সুফিয়ানা', 'তু মানে ইয়া না মানে', 'আফরিন আফরিন', 'সানু এক পাল চেইন' এর মতো গানে তাল মিলিয়েছিলে পরিণীতি। গোটা অনুষ্ঠানে পরিণীতিকে নাচে-গানে তাল মেলাতে দেখা গেল। তবে রাঘব চাড্ডা একটু লাজুক প্রকৃতির। তবে তাঁকেও কয়েকটি গানে নাচতে দেখা গিয়েছিল।

এর পাশাপাশি, রণবীর কপূর (Ranbir Kapoor) ও রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal) নিয়ে বাড়ছে উন্মাদনার পারদ। আর এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। এই ছবিতে বিশেষ ভূ্মিকায় থাকবেন অনিল কপূর। আর আজ নিজের সোশ্য়াল মিডিয়ায় তিনি প্রকাশ্য়ে আনলেন এই ছবিতে তাঁর লুক। ছবির ক্য়াপশানে লিখলেন, 'অ্য়ানিমাল কা বাপ, বলবীর সিং'। এই পোস্টেই স্পষ্ঠ যে ছবিতে বলবীর সিং নামক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'মিস্টার ইন্ডিয়া'কে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget