এক্সপ্লোর

Top Social Post: বিক্রান্ত-শীতলের পরিবারে আসছে নতুন সদস্য, 'দশম অবতার'-এর ট্রেলার মুক্তি, নজরে সোশ্যালে সেরা

Top Social Post Update: রাজকীয় বিয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় টলিউড থেকে বলিউডে নজর কাড়ল কোন কোন সোশ্যাল পোস্ট, এক ঝলকে দেখে নেওয়া যাক 

কলকাতা: আজ সোশ্যাল মিডিয়ায় কেবলই রাঘব চড্ডা (Raghav Chaddha) ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra)-র বিয়ের সংবাদ। তবে এখনও নব বর-বধূর তরফে প্রকাশ্যে আসেনি কোনও ছবি। আর এই রাজকীয় বিয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় টলিউড থেকে বলিউডে নজর কাড়ল কোন কোন সোশ্যাল পোস্ট, এক ঝলকে দেখে নেওয়া যাক 

বিক্রান্ত-শীতলের পরিবারে আসছে নতুন সদস্য, 'সুখবর' জানাতেই শুভেচ্ছার বন্যা

সোশ্যাল মিডিয়ায় ভারি মিষ্টি একটি ছবি পোস্ট করে সুখবর শোনালেন অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massey) ও  শীতল ঠাকুরের (Sheetal Thakur)। তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। শীতল অন্তঃসত্ত্বা, তা বোঝাতে বেছে নেওয়া হল তিনটি সেফটি-পিনের ছবি। যেখানে একটি বড় সেফটি-পিনের পেটে রয়েছে আরও একটি ছোট্ট সেফটিপিন। অভিনব এই ভাবনা বেশ মনে ধরেছে নেটিজেনদের। অন্যদিকে নতুন সদস্যের আগমনের খবরে শীলমোহর পড়তেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি। সম্প্রতি কানাঘুষো শোনা গিয়েছিল যে বিক্রান্তের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য তবে সে নিয়ে মুখ খোলেননি তাঁরা। গোপনেই রেখেছিলেন এই সুখবর। সম্ভবত অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য। আজ সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করে নেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সন্তান আগমনের খবর দিয়ে তারকা দম্পতি লিখেছেন, 'নতুন শুরু'।  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikrant Massey (@vikrantmassey)

থ্রিলারেও প্রেম, সুর, অ্যাকশন.. সৃজিতের 'দশম অবতার'-এর ঝলকে '২২ শে শ্রাবণ' স্মৃতি

সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র সব পছন্দের অভিনেতা-অভিনেত্রীরা যদি এক জায়গায় থাকেন, তাহলে সেই ছবির ট্রেলার যে জমজমাট হবে.. তা বলাই বাহুল্য। টানটান থ্রিলারেও যে মনছোঁয়া সুর থাকতে পারে, প্রেমের আবেদন থাকতে পারে, আবার থাকতে পারে দুর্ধর্ষ অ্যাকশন.. সেটাই দেখিয়ে দিলেন সৃজিত। মুক্তি পেল 'দশম অবতার' (Doshom Avtaar)-এর ট্রেলার। সৃজিতের ‘দশম অবতার’ ছবিটির মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। '২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলেই হয়েছে ছবির শ্যুটিং। ৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ট্রেলারকে প্রসেনজিৎ-ময় বললে অত্যুক্তি হবে না মোটেই। তবে তার পাশাপাশি নিজের আন্দাজে নজর কেড়েছেন অনির্বাণও। নেতিবাচক ভূমিকায় এর আগে বহুবার অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন যীশু সেনগুপ্ত। বিশেষত সৃজিতের 'জুলফিকর' ছবিতে যীশুর সাংঘাতিক অভিনয় মনে রাখার মতো। দশম অবতারেও নেতিবাচক চরিত্রে যীশু বেশ নতুন কিছু দর্শকদের উপহার দেবেন এই প্রত্যাশা করা যায় ট্রেলার দেখেই। ট্রেলারে বলা চলে অনির্বাণের দুই রূপ দেখা গিয়েছে। একদিকে যেমন তিনি দুঁদে পুলিশ অফিসার, অন্যদিকে প্রেমিকও। এক ঝলকে জয়া ও অনির্বাণের ঘনিষ্ট মুহূর্তও নজর কেড়েছে। সব মিলিয়ে ট্রেলারেই সৃজিত দেখালেন, এই বছরের পুজোয় তাঁর ঝুলিতে কী রয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anirban Bhattacharya (@anirbanbhattacharyaofficial)

আরও পড়ুন: Top Entertainment News: সাত পাকে বাঁধা রাঘব-পরিণীতি, মানবিক আমির খান, দেখে নিন বিনোদনের সারাদিন

সেরা শিরোনাম

Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Jeetu Kamal: রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
Anupam Kher: রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও
রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget