ত্রিভঙ্গ-এর ট্রেলার রিলিজ, ডিজিটাল প্ল্যাটফর্মে ডেবিউ কাজলের
দিনকয়েক আগে ইনস্টাগ্রামে এক লাইভ ভিডিও পর্বে এই ছবির কথা জানিয়েছিলন কাজল নিজেই। তিনি বলেন, সম্ভবত জানুয়ারি মাসেই আমার পরবর্তী ছবি ত্রিভঙ্গ আসতে চলেছে।

মুম্বই: ডিজিটাল প্ল্যাটফর্মে এবার ডেবিউ করতে চলেছেন বলি অভিনেত্রী কাজল। আগামী ১৫ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ত্রিভঙ্গ। গতকালই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। একাধিক প্রজন্মের গল্প নিয়ে তৈরি এই ছবিতে কাজল ছাড়াও দেখা যাবে মিথিলা পলকর, তানভি আজমী, কুণাল রায় কপূরকে।
এই ছবির প্রযোজনা করেছেন অজয় দেবগণ সহ বন্নিজয় আসিয়া এবং সিদ্ধার্থ পি মালহোত্রর সংস্থা। ইনস্টাগ্রামে গতকাল এই ছবির ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। ট্রেলারে একজন ওড়িশি নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে কাজলকে। ছবিতে দেখা যাচ্ছে কাজলের মানসিক চাপানউতোরের দৃশ্য। পোস্টের ক্যাপশনে লেখা পরিবার, তাঁদের সঙ্গে থাকতে পারে না। অবশ্যই তাঁদের ছাড়া বাঁচতে পারে না। এই ট্রেলার শেয়ার করেছেন কাজল নিজেও।
দিনকয়েক আগে ইনস্টাগ্রামে এক লাইভ ভিডিও পর্বে এই ছবির কথা জানিয়েছিলন কাজল নিজেই। তিনি বলেন, সম্ভবত জানুয়ারি মাসেই আমার পরবর্তী ছবি ত্রিভঙ্গ আসতে চলেছে। ৩ নারী চরিত্র নিয়ে ছবি তৈরি হয়েছে। ছবির কাজ করতে গিয়ে দারুণ সময় কাটিয়েছি। রেণুকা একজন অসাধারণ পরিচালক। আমি চাইব আপনারা সবাই এই ছবি দেখুন। উল্লেখ্য, শর্ট ফিল্ম দেবীতে দেখা গিয়েছিল কাজলকে। যেখানে ছিলেন নেহা ধুপিয়া, শ্রুতি হাসান, নীনা কুলকার্নির মতো অভিনেত্রীরা।
Before You Go
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ






















