এক্সপ্লোর

Trina Saha: বলিউডে পা রাখছেন? 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' তারকার সঙ্গে নাচে মগ্ন তৃণা

সবাইকে কার্যত চমকে দিলেন অভিনেত্রী (Trina Saha)। শুধু স্ক্রিনই শেয়ার করলেন না, তার সঙ্গে বলিউড তারকার সঙ্গে জনপ্রিয় গানে পা-ও মেলালেন। তৃণার ভিডিও দেখে উচ্ছ্বসিত টলিউড এবং বলিউডের তারকারাও।

কলকাতা: টলিউড অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেই খুবই সক্রিয় থাকেন। নানা সময় তাঁকে নানা রিল শেয়ার করতে দেখা যায়। নানা হিট গানে স্টেপ মিলিয়ে ভিডিও তৈরি করেন। আর এবার সবাইকে কার্যত চমকে দিলেন অভিনেত্রী। শুধু স্ক্রিনই শেয়ার করলেন না, তার সঙ্গে বলিউড তারকার সঙ্গে জনপ্রিয় গানে পা-ও মেলালেন। তৃণার ভিডিও দেখে উচ্ছ্বসিত টলিউড এবং বলিউডের তারকারাও।

বলিউড তারকার সঙ্গে তৃণা সাহা-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা একটি ভিডিও শেয়ার করেছেন। দেখা যাচ্ছে সেই ভিডিওতে 'ইশক ওয়ালা লভ' গানে বলিউড তারকার সঙ্গে নাচে মগ্ন তিনি। আর সেই বলিউড তারকা আর কেউ নন, 'শেরশাহ' অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। একেবারে বাঙালি সাজে সেজে অভিনেতার সঙ্গে 'ইশক ওয়ালা লভ' গানে পা মেলাচ্ছেন অভিনেত্রী। লাল পাড় সাদা শাড়ি, সঙ্গে লাল টিপ। মাথায় বেল ফুলের মালা এবং মুক্তোর গয়নায় সেজেছেন তৃণা। অন্যদিকে সিদ্ধার্থ মলহোত্রকে দেখা গেল একেবারে ক্যাজুয়াল পোশাকে।

কীসের শ্যুটিং করছেন তৃণা সাহা ও সিদ্ধার্থ মলহোত্র?

জানা যাচ্ছে, জোশ অ্যাপের ক্যাম্পেনের জন্য জুটিতে শ্যুটিং করছেন তৃণা সাহা এবং সিদ্ধার্থ মলহোত্র। এই ক্যাম্পেনে তাঁদের সঙ্গে দেখা যাবে হংসিকা মোতওয়ানিকেও। 'শেরশাহ' অভিনেতার সঙ্গে কাজের প্রসঙ্গে তৃণা বলেন, 'নতুন ট্যালেন্টদের পারফর্ম করার জন্য সেরা প্ল্যাটফর্ম জোশ অ্যাপ। সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এককথায় অসাধারণ। ও অসাধারণ মানুষ এবং একেবারেই পেশাদার। এই ক্যাম্পেনে বাংলাকে প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ লাগছে। সিদ্ধার্থ ছাড়াও এই ক্যাম্পেনে হংসিকা মোতওয়ানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো।'

আরও পড়ুন - Malaika Arora: অর্জুন কপূরকে কবে বিয়ে করবেন জানিয়ে দিলেন মালাইকা

প্রসঙ্গত, ছোট পর্দায় চুটিয়ে অভিনয়ের মধ্যেই বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তৃণা সাহা। পরিচালক অরিন্দম শীলের আগামী ছবি 'ইস্কাবনের বিবি' দিয়ে বড় পর্দায় পা রাখবেন তিনি। অন্যদিকে আবার সৃজিৎ মুখোপাধ্যায়ের ''লহ গৌরাঙ্গের নাম রে ছবিতেও দেখা যাবে তাঁকে।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget