এক্সপ্লোর

Tunisha Sharma Death: শ্বাসরোধ হয়েই মৃত্যু? মিলল তুনিশা শর্মার ময়না তদন্তের রিপোর্ট

Tunisha Sharma Case: তুনিশার মৃতদেহ মুম্বইয়ের জেজে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সূত্রের খবর তুনিশার মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছিল। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মুম্বই: ধারাবাহিকের সেটে তরুণী অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর ঘটনা (Tunisha Sharma Death Case) তুলেছে একাধিক প্রশ্ন। প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী মহারাষ্ট্রের পালঘরের ভাসাইয়ে, ধারাবাহিকের সেটে আত্মঘাতী হয়েছেন শনিবার। অন্যদিকে, মনে করা হচ্ছিল, তুনিশা অন্তঃসত্ত্বা (pregnant) হয়ে পড়েছিলেন। দেহের ময়না তদন্তের (Post Mortem) রিপোর্ট এসেছে। তাতে কী জানা যাচ্ছে?

তুনিশা শর্মার ময়না তদন্তের রিপোর্টে কী জানা যাচ্ছে?

তুনিশা শর্মার মৃত্যুর পর শোনা যাচ্ছিল অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে ময়না তদন্তের রিপোর্টে দেখা গেছে যে, অভিনেত্রী সন্তানসম্ভবা ছিলেন না। রিপোর্টে আরও পরিষ্কার যে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় শ্বাস প্রশ্বাস আটকেই তাঁর মৃত্যু হয়েছে।

তুনিশার মৃতদেহ মুম্বইয়ের জেজে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, তুনিশার মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছিল। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।                                             

পুলিশ সূত্রে খবর, শনিবার শ্যুটিংয়ের সেটে অভিনেত্রী শৌচাগারে যান এবং দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও ফেরেননি। যখন দরজা ভাঙা হয়, তখন ভিতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য তুনিশার সহ অভিনেতা শিনাজ খানকে আটক করে মুম্বই পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হওয়ায় গ্রেফতার করা হয়। তিনি আপাতত ৪ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। অভিনেত্রীর মা যদিও মেয়ের মানসিক অশান্তির জন্য শিনাজের দিকেই আঙুল তুলেছেন। তুনিশা ও শিনাজ একসঙ্গে 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল' ধারাবাহিকে কাজ করতেন। 

অন্যদিকে, তুনিশা শর্মার আত্মীয় পবন শর্মাও অভিনেত্রী ও শিনাজের সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানান, শিনাজ ও তুনিশা সম্পর্কে থাকলেও অভিনেতা সম্পূর্ণ 'প্রতিশ্রুতিবদ্ধ' ছিলেন না। অভিনেতার জন্য তুনিশা ডিপ্রেশনেও ছিলেন বলে দাবি তাঁর। 

আরও পড়ুন: Tunisha Sharma Death: তুনিশা শর্মা মৃত্যু তদন্তে নয়া মোড়, ২৭ ডিসেম্বর শেষকৃত্যের সম্ভাবনা

প্রসঙ্গত, একাধিক ধারাবাহিকের পাশাপাশি তুনিশা শর্মা 'বার বার দেখো', 'ফিতুর', 'কহানি ২: দুর্গা রানি সিংহ' ও 'দাবাং ৩'-এর মতো ছবিতেও অভিনয় করেছেন। এছাড়াও কাজ করেছেন একাধিক মিউজিক ভিডিওয়।

সেরা শিরোনাম

Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
Nana Patekar Death: ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget