এক্সপ্লোর

Tunisha Sharma Death: তুনিশা শর্মা মৃত্যু তদন্তে নয়া মোড়, ২৭ ডিসেম্বর শেষকৃত্যের সম্ভাবনা

Tunisha Sharma Death Case: সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, অভিনেত্রীর শেষকৃত্য ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরিবার তুনিশার মাসির জন্য অপেক্ষা করছে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন।

নয়াদিল্লি: হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Death Case) মৃত্যুতে তোলপাড় টেলি দুনিয়া। গত ২৪ ডিসেম্বর ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রীর। বয়স মাত্র ২০। 

তুনিশার মৃত্যুতে নয়া মোড়

অভিনেত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসছে সামনে। 

সংবাদ সংস্থা এএনআই ট্যুইট করে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে। মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয় যে সিরিয়ালের সেটেই আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই একাধিক তারকা শোকপ্রকাশ করেন। অভিনেতা কর্ণ কুন্দ্রা, পরিচালক অশোক পণ্ডিত, অভিনেতা কর্ণবীর বোহরা প্রমুখরা ট্যুইটে শোকপ্রকাশ করেন। 

মেয়ের মৃত্যুর ঘটনায় তুনিশা শর্মার মা বণিতা শর্মা থানায় মামলা দায়ের করেছেন, যাতে এই ঘটনার তদন্ত হয়। মহারাষ্ট্র পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। এখনও পর্যন্ত, অভিনেতার ময়না তদন্তের রিপোর্ট দাবি করেছে যে এটি আত্মহত্যার ঘটনা। তবে পুলিশের তদন্ত চলছে।

ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তুনিশার সহ-অভিনেতা শিজান খানকে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। তাঁরা দুই জনই 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল' ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন। তুনিশার মা অভিনেতার বিরুদ্ধে অভিযোগ আনার পরই তাঁকে গ্রেফতার করা হয় ও ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অভিনেত্রীর মা এফআইআরে উল্লেখ করেন, তুনিশা ও শিজান সম্পর্কে ছিলেন, এবং বিচ্ছেদের পর গত ১৫ দিন ধরে বেশ দুঃখেই ছিলেন। 

সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, অভিনেত্রীর শেষকৃত্য ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরিবার তুনিশার মাসির জন্য অপেক্ষা করছে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং তিনি আজ শেষকৃত্যের জন্য ভারতে পৌঁছবেন।

আরও পড়ুন: Alia Bhatt: 'পৃথিবীর সেরা মানুষ'দের সঙ্গে বড়দিন উদযাপন আলিয়া ভট্টের, পোস্ট করলেন ছবি

সূত্রের খবর, দিন পনেরো আগে প্রেমিক ও সহ অভিনেতা শিজান খানের সঙ্গে বিচ্ছেদ ঘটে তুনিশার। বেশ দুঃখে ছিলেন অভিনেত্রী। 

চণ্ডীগড়ে জন্মগ্রহণকারী তুনিশা ছোটবেলাতেই খ্যাতি অর্জন করেছিলেন। ছোটবেলায়, তিনি 'ভারত কা বীর পুত্র - মহারানা প্রতাপ'-এ অভিনয় করেছিলেন। তিনি 'চক্রবর্তী অশোক সম্রাট'-এ রাজকুমারী অহঙ্কার, 'ইশক শুভান আল্লাহ'-তে জারা/বাবলি এবং 'ইন্টারনেট ওয়ালা লাভ'-এ আরাধ্যা ভার্মার চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। হিন্দি টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি তিনি হিন্দি ছবি 'বার বার দেখো' ও 'ফিতুর'-এও অভিনয় করেছেন। 

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget