এক্সপ্লোর

New Serial Update: ছোটপর্দায় ফিরছেন রুকমা রায়, আসছে নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'

Rooqma Ray: 'রূপসাগরে মনের মানুষ' গল্পের কাঠামো একেবারেই অন্য রকম। কীরকম সেই গল্প? অনেকেই বলেন, ভালবাসা অন্ধ - এই কথা কি সবসময়ই সত্যি? এমনই প্রশ্ন তুলবে এই ধারাবাহিক।

কলকাতা: বহুদিন পর ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। জনপ্রিয় বিনোদন চ্যানেল 'সান বাংলা'য় (Sun Bangla) আসছে নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ' (Roopsagare Moner Manush)। রইল এই ধারাবাহিকের সমস্ত খুঁটিনাটি।

আসছে নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'

'রূপসাগরে মনের মানুষ' গল্পের কাঠামো একেবারেই অন্য রকম। কীরকম সেই গল্প? অনেকেই বলেন, ভালবাসা অন্ধ - এই কথা কি সবসময়ই সত্যি? প্রকৃত স্বরূপ জানার জন্য মানুষ সবসময় কারও হৃদয়ের গভীরে তাকায় না, বরং মানুষ ক্ষণস্থায়ী সৌন্দর্যের দিকে তাকিয়ে হৃদয়কে উপেক্ষা করে। ধারাবাহিকের মুখ্য চরিত্র অন্নপূর্ণা ওরফে পূর্ণা তার বাবা ও পরিবারের সঙ্গে পুলিশ কোয়ার্টারে থাকে। সে খুব সুন্দরী, পড়াশোনায় মেধাবী এবং তার এক মাত্র লক্ষ্য হল বাবার স্বপ্ন পূরণ করা। পূর্ণা কি তার পরিবারের আশা ধরে রাখতে পারবে? সে কি খুঁজে পাবে তার মনের মানুষকে? কী হবে পূর্ণার স্বপ্নের? পূর্ণার চরিত্রে দেখতে পাওয়া যাবে রুকমা রায়কে। আসছে 'রূপসাগরে মনের মানুষ', সান বাংলার নতুন ধারাবাহিক।

'দেশের মাটি' এবং ' লালকুঠি'-এর অসামান্য সাফল্যের পর কিছুদিন বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। ফের মহা সমারোহে সান বাংলার হাত ধরে ছোট পর্দায় ফিরছেন রুকমা রায়। 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করবেন রুকমা। অভিনেত্রীর কথায়, 'আমার চরিত্রের নাম পূর্ণা। মা বাবার চোখের মণি। ছোট বোনের আশা ভরসা। হাসিখুশি একটি মেয়ে। কোনও কিছুতেই সে ভয় পায় না। সকলের জন্য এক প্রকারের মুশকিল আসান বলা যেতে পারে তাকে। আমার জীবনের ধ্যান জ্ঞান হচ্ছে বাবার স্বপ্ন পূরণ করা। আমি আসছি খুব শীঘ্রই।' একইসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, 'প্রথমবার আমি সান বাংলায় আসছি। তাই আমি নিজেও খুব আশা নিয়ে আসছি। দর্শকের যাতে ভাল লাগে আমাকে সেই আশা নিয়ে আসছি। দর্শকদের অনুরোধ ধারাবাহিকটা দেখবেন। এরকম গল্পে আমি আগে কখনও কাজ করিনি। নতুন রকমের গল্প। আপনাদের জন্যই এই কাজটা। এতকাল আমাকে যেভাবে ভালবেসেছেন, সেভাবেই আবারও ভালবাসবেন আশা করি। আমাকে এই চরিত্রটা দেওয়ার জন্য সান বাংলাকে অনেক ধন্যবাদ। এসভিএফকেও ধন্যবাদ। আপনাদের ভাল লাগবে, কথা দিলাম।'

আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

পূর্ণা আশা রাখতে পারল কি না সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই সান বাংলায় আসছে 'রূপসাগরে মনের মানুষ'। জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হবে শ্যুটিং। আশা করা যাচ্ছে দর্শক এই ধারাবাহিক দেখতে পাবেন জুলাইয়ের প্রথম দিক থেকেই।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget