এক্সপ্লোর

Shyama: 'তান্ত্রিক' বেশে হানি বাফনা, 'শ্যামা' রূপে টুম্পা, প্রকাশ্যে আসন্ন ধারাবাহিকের নয়া লুক

'Shyama' New Look: 'শ্যামা' ধারাবাহিকের গল্পের সঙ্গে যোগ রয়েছে জ্যোতিষের। সেই প্রেক্ষাপট মাথায় রেখেই নির্মাতারা মুখ্য দুই চরিত্রের দ্বিতীয় এক লুক ডিজাইন করেছেন।

কলকাতা: সান বাংলায় (Sun Bangla) শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'শ্যামা' (Shyama)। মুখ্য চরিত্রে অভিনয় করবেন হানি বাফনা (Honey Bafna) ও টুম্পা ঘোষ (Tumpa Ghosh)। ধারাবাহিকের ঘোষণার সময় প্রকাশ্যে এসেছিল তাঁদের প্রথম লুক। এবার দেখা গেল দুই মুখ্য চরিত্রের নতুন লুক (New Look Revealed)। 

'শ্যামা' ধারাবাহিকে হানি-টুম্পার নতুন লুক প্রকাশ্যে

'শ্যামা' ধারাবাহিকের গল্পের সঙ্গে যোগ রয়েছে জ্যোতিষের। সেই প্রেক্ষাপট মাথায় রেখেই নির্মাতারা মুখ্য দুই চরিত্রের দ্বিতীয় এক লুক ডিজাইন করেছেন। প্রকাশ্যে এল তান্ত্রিক বেশে হানি বাফনার লুক ও শ্যামা বেশে টুম্পার লুক। উল্লেখ্য এই ধারাবাহিকে মা তারার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মধুবনী গোস্বামীকে। চার বছর পর এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন তিনি। 

ধারাবাহিকের গল্প এক ঝলকে

ধারাবাহিকের গল্প অনুযায়ী, জয় একজন বড়লোক বাড়ির ছেলে। বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রধান বকুল বন্দ্যোপাধ্যায়। গোটা বাড়ির কর্তা তিনিই, সবকিছু চলে তাঁর ইচ্ছেতেই। তিনি একজন প্রখ্যাত জ্যোতিষ ও সম্পর্কে ধারাবাহিকের নায়ক জয়ের দাদু। অন্যদিকে, সতীপীঠ মন্দিরের পুরোহিতের কন্যা সুন্দরী অরিত্রি। প্রথম দেখাতেই অরিত্রির প্রেমে পড়েন জয়। বাড়ির সবার মত নিয়ে আশীর্বাদ নিয়ে বিয়ে হয়ে যায় তাঁদের। জ্যোতিষ পরিবারের ছেলে ও পুরোহিত পরিবারের কন্যার বিয়ের আগে তাঁদের কুষ্টি মিলিয়েও দেখা হয়েছিল। সেই অনুযায়ী, তাঁরা একেবারে একে অপরের যোগ্য।

কিন্তু বিয়ের পরেই তাঁদের জীবনে আসে অতীতের কালো ছায়া। যে সমস্ত ঘটনার কথা বিয়ের আগে জানতেনই না তাঁরা, সেই সমস্ত ঘটনা, চরিত্র ছায়া ফেলে তাঁদের জীবনে। এই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আদৌ কি সুখী দাম্পত্য জীবন কাটাতে পারবেন জয় ও অরিত্রি? একটি ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে সাদামাটা অরিত্রি। সে কি এই জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারবে নাকি নষ্ট হয়ে যাবে তাঁদের বৈবাহিক জীবন, সেই উত্তর মিলবে গল্পে। 

আরও পড়ুন: Chiranjeevi Birthday: কোলে একরত্তি নাতনি, চিরঞ্জীবীর জন্মদিনে আদুরে পোস্ট তারকা-পুত্র রাম চরণের

ধারাবাহিকে জয়ের দাদু বকুলের চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ চক্রবর্তী (Biswajit Chakraborty)-কে। জয়ের ঠাকুমার চরিত্রে দেখা যাবে অনুরাধা রায় (Anuradha Roy)-কে। জয়ের বাবার ভূমিকায় থাকছেন ভরত কল (Bharat Kaul)। জয়ের মায়ের ভূমিকায় থাকছেন সুচিস্মিতা চৌধুরী (Suchismita Chowdhury)। জয়ের ভাইয়ের ভূমিকায় দেখা যাবে সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)-কে। অরিত্রির বাবার ভূমিকায় দেখা যাবে বোধিসত্ত্ব মজুমদার (Bodhisatya Majumdar)-কে। অরিত্রির মায়ের ভূমিকায় থাকছেন মৌসুমী সাহা (Moushimi Saha)। জয়েক প্রেমিকার ভূমিকায় দেখা যাবে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)-কে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget