এক্সপ্লোর

Chiranjeevi Birthday: কোলে একরত্তি নাতনি, চিরঞ্জীবীর জন্মদিনে আদুরে পোস্ট তারকা-পুত্র রাম চরণের

Happy Birthday Chiranjeevi: দিন কয়েক আগেই পরিবারে এসেছে নতুন সদস্য। তাঁকে নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস কোনিদেলা পরিবারে। আজ মেগাস্টার চিরঞ্জীবীর জন্মদিন। নাতনিকে কোলে নিয়ে হাসিমুখে বসে সুপারস্টার ঠাকুর্দা।

নয়াদিল্লি: ৬৮ পূর্ণ করলেন মেগাস্টার চিরঞ্জীবী (Happy Birthday Chiranjeevi)। ২২ অগাস্ট অভিনেতার জন্মদিনে বিশেষ পোস্টে বাবাকে শুভেচ্ছা জানালেন রাম চরণ (Ram Charan)। এদিনই চিরঞ্জীবীর ১৫৭তম ছবির ঘোষণাও করা হয়। 

৬৮ পূর্ণ চিরঞ্জীবীর, বিশেষ 'উপহার' পেলেন ছেলের থেকে

দিন কয়েক আগেই পরিবারে এসেছে নতুন সদস্য। তাঁকে নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস কোনিদেলা পরিবারে। আর সেই আবহে মেগাস্টার চিরঞ্জীবীর জন্মদিন। নাতনিকে কোলে নিয়ে হাসিমুখে বসে সুপারস্টার ঠাকুর্দা। তেমনই একটি ছবি বেছে নিয়েছেন রাম চরণ, বাবাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য। 

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন রাম চরণ। ছবিতে দেখা যাচ্ছে সোফায় বসে চিরঞ্জীবী। কোলে একরত্তি ক্লিন কারা কোনিদেলা। নাতনিকে কোলে নিয়ে মুখে চওড়া হাসি ঠাকুর্দার। মিষ্টি এই ছবি পোস্ট করেই বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ছেলে রাম চরণ। ক্যাপশনে লেখেন, 'আমাদের প্রিয় চিরুথা (চিরঞ্জীবী তাথা)কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমাদের ও কোনিদেলা পরিবারের খুদে সদস্যের তরফ থেকে প্রচুর ভালবাসা।' ছবিতে যদিও মুখ দেখা যাচ্ছে না পুঁচকের। মেয়ের সমস্ত খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও এখনই একরত্তির মুখ প্রকাশ্যে আনতে চান না তারকা পরিবার। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ram Charan (@alwaysramcharan)

চিরঞ্জীবীর জন্মদিনে ঘোষণা করা হল তাঁর ১৫৭তম ছবিরও। বশিষ্ঠর লেখা ও পরিচালনায় তৈরি আগামী ছবিতে দেখা যাবে চিরঞ্জীবীকে। ইউভি ক্রিয়েশনসের 'এক্স' অ্যাকাউন্টে পোস্ট করা হয় এদিন। লেখা হয়, 'হ্যাশট্যাগ মেগা ১৫৭। এবার মেগা মাস ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে। পাঁচটি উপাদান মেগাস্টার নামক এলিমেন্টাল ফোর্সের জন্য একত্রিত হবে। শুভ জন্মদিন মেগাস্টার।' 

 

চিরঞ্জীবীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি তেলুগু ভাষায় 'ভোলা শঙ্কর'। ১১ অগাস্ট মুক্তি পায় এই ছবি। উল্লেখ্য এই ছবির শ্যুটিং করতে কলকাতায় এসেছিলেন তিনি। 

আরও পড়ুন: Prakash Raj: সোশ্যাল মিডিয়ায় 'বিতর্কিত' পোস্ট, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে কর্ণাটকে অভিযোগ দায়ের

তারকা অভিনেতার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য তারকারাও। চিরঞ্জীবীর ভাই ও জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ একটি পুরনো ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'সেই দাদাকে শুভেচ্ছা যে আমাকে জীবনের প্রত্যেক পদক্ষেপে অনুপ্রাণিত করেছেন।' শুভেচ্ছা জানিয়েছএন অল্লু অর্জুনও। সাই ধরম তেজ শুভেচ্ছা জানিয়েছেন চিরঞ্জীবীকে, পোস্ট করেছেন আদুরে ছবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget