এক্সপ্লোর

Nayika No. 1: শীলার স্বপ্নে বাধা? নায়িকা হওয়া হবে না তাঁর? কোন দিকে মোড় নেবে 'নায়িকা নং ১'-এর গল্প?

Serial Update: মণিকা সেনের ষড়যন্ত্রের ফলস্বরূপ, নতুন সিনেমার থেকে বাদ দিয়ে দেওয়া হয় শীলার নাম। ফলে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে শীলা। এই কঠিন সময়ে শীলার পাশে এসে দাঁড়ায় শুদ্ধ।

কলকাতা: ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'নায়িকা নং ১' (Nayika No 1)। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ধারাবাহিকের গল্প? পরের পর্বে কোন বিশেষ দিকে মোড় নেবে চিত্রনাট্য? কালার্স বাংলার (Colors Bangla) এই জনপ্রিয় ধারাবাহিকের সমস্ত আপডেট রইল অনুরাগীদের জন্য।

'নায়িকা নং ১' গল্পে নতুন মোড়

মণিকা সেনের ষড়যন্ত্রের ফলস্বরূপ, নতুন সিনেমার থেকে বাদ দিয়ে দেওয়া হয় শীলার নাম। ফলে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে শীলা। এই কঠিন সময়ে শীলার পাশে এসে দাঁড়ায় শুদ্ধ। সে শীলাকে কথা দেয় যে তাঁর নায়িকা হওয়ার স্বপ্ন সে পূরণ করবে। শুদ্ধর নিজের ও শীলার কেরিয়ার বাঁচানোর জন্য সে নকল বিয়ের আশ্রয় নেয়। শীলা সেই প্রস্তাবে রাজি হয়। অন্যদিকে শুদ্ধকে বিয়ে করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ প্রতীক্ষা। তাঁর সঙ্গে রয়েছেন শুদ্ধরই মা ও কাকিমা। 

অন্যদিকে, নিজের সিদ্ধান্তে অনড় বিজয় সেন। সেন বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর প্রধান দায়িত্বে শীলা। এর মধ্যে শুদ্ধর মা ও কাকিমা পুজোয় উপস্থিত থাকার জন্য ডেকে পাঠান প্রতীক্ষাকেও। সেখানে শুরু নতুন ঝামেলা। পুজোর পাঁচালি কে পড়বে, শীলা না প্রতীক্ষা? সেই নিয়ে শুরু তর্ক। অবশেষে প্রস্তুতি পর্ব সারা হয়, সেন বাড়িতে বৈশাখী সন্ধ্যার আয়োজন করা হয়। বিজয় সেন অত্যন্ত উত্তেজিত কারণ তাঁর পুত্রবধূ এই অনুষ্ঠানে নৃত্যনাট্য 'চিত্রাঙ্গদা' পারফর্ম করবেন।

ধারাবাহিকের প্রেক্ষাপট এক ঝলকে

জুনিয়র আর্টিস্ট শীতলা ওরফে শীলা, একদিন বড় নায়িকা হওয়ার স্বপ্ন দেখে। একজন আত্মবিশ্বাসী মেয়ে, জীবনের কঠিন পরিস্থিতিতেও সে কখনও তার স্বপ্নের পেছনে ছুটতে হাল ছাড়ে না। নিজেকে শীতলার থেকে শীলা বলে ডাকতেই বেশি পছন্দ করে সে, কারণ সেই নামটাই বেশি 'ফিল্মি'। তাঁর নিরীহ, উচ্ছ্বসিত ও জীবনের প্রতি ইতিবাচক চরিত্রের জন্য মানুষ তাঁকে পছন্দও করে। শীতলার হালকা মজার মুহূর্তগুলো দর্শকের মুখে হাসি এনে দেয়। 

আরও পড়ুন: Kisi Ka Bhai Kisi Ki Jaan: আশানুরূপ নয়! অগ্রিম বুকিংয়ে মাত্র ২৩ হাজার টিকিট বিক্রি সলমনের নতুন ছবির

অন্যদিকে, শুদ্ধ সেন এক শিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ পরিবারের ছেলে। নিয়তির খেলায় শীলার থেকে সে 'মিথ্যা বিয়ে'র সাহায্য নেয়, কারণ পরিবারের ঠিক করা 'আসল বিয়ে' থামাতে চায় সে। অবশেষে এক চরিত্র পেল যেন শীলা, কিন্তু তা শুদ্ধর প্রেমিকা হওয়ার। সেই চরিত্র মেনে নেওয়া, থেকে তাঁর নায়িকা হওয়ার স্বপ্নপূরণ, এই কাহিনিই 'নায়িকা নং ১'-এর ধারাবাহিকের প্রেক্ষাপট। 'নায়িকা নং ১' ধারাবাহিকে শীলার চরিত্রে অভিনয় করেন ঋতব্রতা দে ও শুদ্ধ সেনের চরিত্রে রয়েছেন ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৮টায় এই ধারাবাহিক দেখা যায় 'কালার্স বাংলা'য়।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget