এক্সপ্লোর

Kristen Stewart: দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টিউয়ার্ট

Twilight Star Kristen Stewart: গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে বিয়ের শংসাপত্র পেয়েছিলেন তাঁরা। তারপরেই লস অ্যাঞ্জেলসের বাড়িতেই খুবই ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা

কলকাতা: বিয়ে করলেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টিউয়ার্ট (Kristen Stewart)। দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন তিনি। হলিউডের চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন ক্রিস্টেন। নিজেদের বাড়িতেই অনাড়ম্বর বিয়ে সেরেছেন তিনি। ২০১৯ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন এই সমকামী যুগল। অবশেষে ২০২৫ সালে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। ‘টোয়াইলাইট’ খ্যাত এই অভিনেত্রী ২০২১ সালে বাগদান সেরেছিলেন। তবে সেই খবর গোপনেই রেখেছিলেন অভিনেত্রী। 

গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে বিয়ের শংসাপত্র পেয়েছিলেন তাঁরা। তারপরেই লস অ্যাঞ্জেলসের বাড়িতেই খুবই ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। বন্ধুদের মধ্যে অভিনেত্রী অ্যাশলে বেনসন ও তাঁর স্বামী ব্র্যান্ডন ডেভিস উপস্থিত ছিলেন। বিয়েতে যাতে গোপনীয়তা বজায় থাকে সেই দিকে বিশেষ সতর্কতা বজায় রাখা হয়েছিল। বিয়ের দিন ক্রিস্টেন পরেছিলেন একটি ছাই রঙের পোশাক। অন্যদিকে ডিলান পরেছিলেন একটি সাদা রঙের ছোট পোশাক। আংটিবদল করে অনুষ্ঠান সারেন তাঁরা। একে অপরের হাতে চুম্বন করে নেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ক্রিস্টেন ও ডিলানের বিয়ের ছবি। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন সমকামী যুগলকে।

খুব ছোট করে বিয়ের অনুষ্ঠান করলেও, ২০২২ সালে ক্রিস্টেন জানিয়েছিলেন, তিনি খুব জাঁকজমক করে বিয়ে করতে চান। আর তাঁরা বিয়ের সিদ্ধান্ত হঠাৎই নেবেন। হঠাৎ যদি একটা সপ্তাহান্তে মনে হয় বিয়ে করবেন, তাহলে তাঁরা বিয়ে করে নেবেন। পরে সবার সঙ্গে দেখা করবেন। ক্রিস্টেন নাকি একেবারেই পরিকল্পনা করতে পারেন না। সেই মতোই হঠাৎ বিয়ে করে ফেললেন তাঁরা। সমকামীতা নিয়ে কখনও লুকোচুরি করেননি ক্রিস্টেন। তবে তিনি জানিয়েছেন, তিনি পরিবারের কথা ভাবেন না। ভবিষ্যতে তাঁর পরিবার কেমন হবে, তা নিয়েও তাঁর চিন্তা নেই। তবে অন্তঃসত্ত্বা হতেও তাঁর ভয় নেই। কিন্তু মা হওয়ার পদ্ধতিতে তাঁর ভয় রয়েছে। ফলে কখনও পরিবারের কথা ভাববেন কি না ক্রিস্টেন তা নিয়ে তাঁর নিজেরই সংশয় রয়েছে। 

ক্রিস্টেন একাধিক সিনেমা করলেও তাঁর ‘টোয়াইলাইট’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। একজন ভ্যাম্পপায়ার ও একটা সাধারণ মানুষের প্রেমের গল্প এই ‘টোয়াইলাইট’ সিরিজে বলা হয়েছে। এই সিরিজের ৪টি ভাগ রয়েছে। এই সিরিজে ক্রিস্টেনের বিপরীতে অভিনয় করেছিলেন রবার্ট প্যাটিনসন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন টেইলর লটনের। মানুষের মধ্যে এখনও এই ছবির জনপ্রিয়তা রয়েছে। 

 

 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget