এক্সপ্লোর

Twinkle Khanna: ফের পড়াশোনা করছেন টুইঙ্কল খান্না

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ একটি পোস্ট করে ফের পড়াশোনা করার কথা জানিয়েছেন অভিনেত্রী।

মুম্বই: পড়াশোনা করার জন্য বয়স যে কোনও বাধাই নয়, তা ফের প্রমাণ করে দেখালেন বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না। জানা গিয়েছে, ফের তিনি পড়াশোনা শুরু করেছেন। আর তার জন্য বিশ্ববিদ্যালয়তেও ভর্তি হয়েছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ একটি পোস্ট করে ফের পড়াশোনা করার কথা জানিয়েছেন অভিনেত্রী।

ফের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন টুইঙ্কল খান্না-

অভিনেত্রী হিসেবে বলিউডে পা রাখেন টুইঙ্কল খান্না। কিন্তু বি টাউনে সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি। বেশ কিছু ছবিতে অভিনয় করলেও বিশেষ সাফল্য পাননি টুইঙ্কল। পরিবর্তে লেখিকা হিসেবে বেশ নাম করেছেন তিনি। 'মিসেস ফানি বোনস' নামে তাঁর লেখা বেশ জনপ্রিয় পাঠকদের কাছে। সম্প্রতি জানা গিয়েছে, ফের পড়াশোনা শুরু করেছেন টুইঙ্কল খান্না। ফিকশন রাইটিং নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে ইউনিভার্সিটি অফ লন্ডনে ভর্তি হয়েছেন তিনি। 

আরও পড়ুন - Sonam Kapoor: ছেলের কী নাম রাখলেন সোনম কপূর? প্রকাশ্যে অভিনেত্রীর সন্তানের প্রথম ছবি

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টুইঙ্কল খান্না যে ভিডিও পোস্ট করেছেন, তাতে তিনি লিখেছেন, 'একটা লম্বা লাফ আর আমার নতুন জার্নি শুরুর পথে একধাপ এগোনো। গত দুটো বছরের পরিকল্পনা করার পর অবশেষে আমি লাইফ অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং নিয়ে মাস্টার্স করার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি। ছাত্রী হিসেবে আমার নতুন জার্নি ফের শুরু। ক্লাসরুমে গিয়ে বসা, নোটস লেখার মতো কাজগুলো করতে হবে ভেবেই দারুণ লাগছে। '

প্রসঙ্গত, কিছুদিন আগেই গিয়েছএ অক্ষয় কুমারের জন্মদিন। অক্ষয়ের জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করেন টুইঙ্কল খান্না। নিজেদের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'বার্থডে বয় যে প্রত্যেকটা গেম জিতে যায়। হ্যাঁ। ও আমাকে ব্যাকগ্যামনে হারিয়ে দেয়।' ট্যুইঙ্কলের পোস্টে স্পষ্ট খিলাড়িকে 'স্ক্র্যাবল'-এ হারানোও কঠিন। ট্যুইঙ্কল আরও লেখেন, 'শ্রেষ্ঠ ব্যাপার, এক বন্ধু অক্ষয়ের জন্য হালুয়া কেক নিয়ে এসেছে ঠিক যেমন ওঁর মা প্রত্যেক বছর তৈরি করতেন জন্মদিনে। শুভ জন্মদিন আমার স্ক্র্যাবল মাস্টার।'

ছবিতে  দেখা যায়, 'বচ্চন পাণ্ডে' অভিনেতা রয়েছেন আর্মি লুকে। অন্যদিকে ট্যুইঙ্কল একটি সাদা শার্ট পরে রঙিন চুলে। স্ক্র্যাবল খেলায় মত্ত দম্পতি। স্ত্রীর পোস্টে অক্ষয়ের মন্তব্য 'ধন্যবাদ', সঙ্গে হার্ট ইমোজি। প্রসঙ্গত, অক্ষয় কুমারের মায়ের মৃত্যুবার্ষিকীর ঠিক একদিন পরেই তাঁর জন্মদিন। তাঁর স্মৃতিতে একটি ফ্যামিলি ছবিও শেয়ার করেন ট্যুইঙ্কল।

 

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget