এক্সপ্লোর

জরুরি অবস্থার ওপর ভাণ্ডারকরের ইন্দু সরকার, অসন্তুষ্ট জগদীশ টাইটলার

মুম্বই: জরুরি অবস্থার ওপর মধুর ভাণ্ডারকরের ছবি ইন্দু সরকার ঠিকমত এডিট করতে হবে। না হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। হুমকি দিলেন কংগ্রেস নেতা জগদীশ টাইটলার। গত সপ্তাহেই ছিল জরুরি অবস্থার ৪২তম বার্ষিকী। টাইটলারের বক্তব্য, টিভিতে তিনি ইন্দু সরকারের ট্রেলার দেখেছেন, তাতে এমন একজনকে দেখানো হচ্ছে, যিনি ঠিক তাঁর মত। তাঁর অভিযোগ, তাঁকে খারাপভাবে দেখানো হচ্ছে ছবিটিতে। টাইটলারের দাবি, জরুরি অবস্থা চলাকালীন দীর্ঘ সময় তিনি এ দেশে ছিলেন না, ছিলেন কানাডায়। ফিরে আসেন জরুরি অবস্থা শেষের মুখে। ভাণ্ডারকরকে এ ব্যাপারে কড়া চিঠিও লিখেছেন ১৯৮৪-র শিখ দাঙ্গার অন্যতম এই অভিযুক্ত। তাঁর দাবি, তিনি জরুরি অবস্থার পক্ষে ছিলেন না, এমনকী সঞ্জয় গাঁধীকে চিঠি লিখেও এ কথা জানিয়েছিলেন। কোনও অবস্থাতেই জরুরি অবস্থার সঙ্গে যুক্ত করা যায় না তাঁকে। টাইটলারের বক্তব্য, ভাণ্ডারকরকে হুমকি তিনি দিচ্ছেন না কিন্তু ছবি ঠিকমত এডিট করা হোক। তা না হলে মানহানির অভিযোগে আইনি ব্যবস্থা নিয়ে ক্ষতিপূরণ চাইবেন তিনি। ভাণ্ডারকর জানিয়েছেন, টাইটলারের চিঠি পেয়ে তিনি অত্যন্ত বিস্মিত। এখনও পর্যন্ত যা দেখানো হয়েছে, তা শুধু একটি ট্রেলার, ছবি এখনও সেন্সর বোর্ডের সার্টিফিকেট পায়নি। আগে সকলে ছবিটা দেখুন, তারপর যা বলার বলুন। জরুরি অবস্থা ভারতের ইতিহাসে বিশদভাবে চিত্রিত, তাই কে তখন কোন ভূমিকা পালন করেছিল, তা নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget