এক্সপ্লোর

ছবিতে কাঁচি চালানোর এক্তিয়ারই নেই সিবিএফসি-র! একটি দৃশ্য ছেঁটে ‘উড়তা পঞ্জাব’-এ সম্মতি বম্বে হাইকোর্টের

মুম্বই: ‘উড়তা পঞ্জাব’ বিতর্কে কঠোর অভিমত জানাল বম্বে হাইকোর্ট। তাদের স্পষ্ট বক্তব্য, কোনও সিনেমা পরিচালককে তাঁর ছবির বিষয়বস্তু নিয়ে নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই কারও। তাঁর ছবির বিষয় কী হবে, সে ব্যাপারে কেউ তাঁকে ফরমান দিতে পারে না। পঞ্জাবের মাদক পাচার, চোরাচালানের সমস্যার পটভূমিতে তৈরি হওয়া ছবিটিতে এমন কিছু দেখানো হয়নি যাতে ওই রাজ্যের ভাবমূর্তি খারাপ হবে বা দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা নিয়েও কোনও প্রশ্ন তোলা হয়নি ছবিতে, বলেছেন বিচারপতিরা। সামগ্রিকভাবে সিবিএফসি-র বক্তব্য নাকচ করে দিয়েছে আদালত। সিবিএফসি-কে বিতর্কের কেন্দ্রে থাকা ছবিটিকে মাত্র একটি দৃশ্য ছেঁটে ৪৮ ঘণ্টার মধ্যে ছাড়পত্র দিতে বলেছে আদালত, যাতে ১৭ জুন নির্ধারিত দিনেই ছবিটি মুক্তি পায়। পাশাপাশি ছবি থেকে প্রকাশ্যে মূত্রত্যাগের দৃশ্যটি বাদ দিতে নির্দেশ দিয়েছে ছবির নির্মাতাদেরও। ডিসক্লেমার সংশোধন করতে বলেছে তাদের। তবে আদালতের এদিনের যে বক্তব্যটি সিবিএফসি-কে অস্বস্তিতে ফেলবে, তা হল, সিনেমাটোগ্রাফ আইনে সেন্সর শব্দটিকেই অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ছবিতে কাঁচি চালানোর কোনও আইনি এক্তিয়ারই নেই সিবিএফসি-র। আদালতের বক্তব্য, সিবিএফসি-র সিনেমার দৃশ্য কাটছাঁট করা, বাদ দেওয়া বা অদলবদল ঘটানোর ক্ষমতার সঙ্গে অবশ্যই দেশের সংবিধানের সংশ্লিষ্ট ধারা ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাযুজ্য থাকতে হবে। সিবিএফসি-কে ‘ঠাকুমা-সুলভ’ মনোভাব ছেড়ে সময়ের সঙ্গে নিজেদের বদলাতে পরামর্শ দিয়েছে বিচারপতি এস সি ধর্মাধিকারী ও বিচারপতি শালিনী ফানসালকর-জোশির ডিভিশন বেঞ্চ। বলেছে, শিল্প সংক্রান্ত বিষয়ে বোর্ডের অতিরিক্ত সংবেদনশীল হওয়া উচিত নয়। সৃজনশীল মানুষকে বাধা দিতে পারে না সিবিএফসি। কেননা তা হলে তাঁরা হতাশ হবেন, মার খাবে সৃষ্টিশীলতা। আজকাল ছবি পরিচালকরা খুব নির্মম, সাহসী, স্পষ্টবক্তা। কিন্তু এজন্য তাঁদের সঙ্গে রূঢ় আচরণ করা উচিত নয়। সিবিএফসি-র রিভাইসিং কমিটি ‘উড়তা পঞ্জাব’ ছবিটিতে বেশ কিছু পরিবর্তন করতে বলেছে। যেমন, ছবি থেকে ‘পঞ্জাব’ শব্দটিই বাদ দিতে হবে। এর বিরুদ্ধেই ছবির নির্মাতা ফ্যানটম ফিল্মস বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়। গতকাল অবশ্য সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহলাজ নিহালনি জানিয়ে দেন, ১৩টি দৃশ্য ছেঁটে এ ক্যাটাগরিতে ছাড়পত্র দেওয়া হয়েছে ‘উড়তা পঞ্জাব’কে। তিনি বলেন, বোর্ডের ৯ জন সদস্য ছবিটি দেখে ১৩টি দৃশ্য বাদ দিয়ে সর্বসম্মত ভাবে ছাড়পত্র দিয়েছে। সিবিএফসি-র কাজ শেষ। এবার ছবির প্রযোজক আদালত বা ট্রাইব্যুনালে যাবেন কিনা, সেটা তাঁর ব্যাপার। যা নির্দেশ আসবে, আমরা পালন করব।    

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget