এক্সপ্লোর

Vaishali Takkar Death: বিস্ফোরক তথ্য সামনে আনলেন প্রয়াত অভিনেত্রী বৈশালীর বাবা-মা

Bollywood Celebrity Updates: সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে প্রয়াত অভিনেত্রী বৈশালী টক্করের বাবা-মা জানিয়েছেন যে, ইতিমধ্যেই বিয়ের পরিকল্পনা চলছিল তাঁর।

মুম্বই: গত ১৬ অক্টোবর প্রয়াত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টক্কর (Vaishali Takkar)। প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে খবর, প্রেম ঘটিত সমস্যার কারণে আত্মহত্যা করেছেন তিনি (Vaishali Takkar Death)। ইন্দোরের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সোমবার সাংবাদিকদের নরোত্তম মিশ্র বলেন, 'এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৬ নং ধারায় অভিনেত্রীর প্রতিবেশী রাহুল নভলানি ও তাঁর স্ত্রী দিশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।' এবার বিস্ফোরক তথ্য সামনে আনলেন প্রয়াত অভিনেত্রীর বাবা-মা।

বৈশালী টক্করের মৃত্যু প্রসঙ্গে তাঁর বাবা-মা-

সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে প্রয়াত অভিনেত্রী বৈশালী টক্করের (Vaishali Takkar) বাবা-মা জানিয়েছেন যে, ইতিমধ্যেই বিয়ের পরিকল্পনা চলছিল তাঁর। বিয়ের কেনাকাটা করারও পরিকল্পনা করেছিলেন। দীপাবলির পর পার্টি দেওয়ারও কথা বলেছিলেন। ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা বিকাশ শেঠি ও তাঁর স্ত্রী জাহ্নবী রানা জানান যে, তাঁদের সঙ্গে বৈশালীর সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। নানা সময়ে তাঁরা একসঙ্গে সময় কাটাতেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও তাঁদের অনেক কথা বলেছিলেন বৈশালী। অভিনেতা দম্পতি জানাচ্ছেন যে, আত্মহত্যা করার দিন দুয়েক আগেও বৈশালী তাঁদের কাছে তাঁর হবু স্বামীর কথা বলেছিলেন। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিতেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাঁর। জাহ্নবী জানাচ্ছেন, আর্থিক সাহায্যও চেয়েছিলেন বৈশালী (TV Actress Vaishali Takkar Death)। তাঁর পরিকল্পনা ছিল, মুম্বই এসে তাঁদের বাড়িতে থেকে বিয়ের কেনাকাটা করার। 

আরও পড়ুন - Bollywod Celebrity Updates: ডিসেম্বরে বিয়ে হৃত্বিক রোশনের এই সহ-অভিনেত্রীর

জাহ্নবী বলছেন, 'মাস পাঁচেক আগে মিতেশের কথা বৈশালী আমাদের বলে। আমি ওর সঙ্গেও কথা বলি ভিডিও কলের মাধ্যমে। বৈশালীর হবু স্বামীকে আমাদের বেশ ভালো লাগে।' প্রসঙ্গত, পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোতি-উর-রহমান এদিন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'ঘটনাস্থলে একটি পাঁচ পাতার স্যুইসাইড নোট মিলেছে যেখানে বৈশালী রাহুলের নাম উল্লেখ করে তাঁরে উত্যক্ত করার কথা বলেছেন।' জানা যাচ্ছে, অভিনেত্রীর পরিবারের অভিযোগ, তাঁর বিয়ের খবর পাওয়ার পর থেকেই রাহুল উত্যক্ত করছিলেন তাঁকে। অভিযুক্ত দম্পতিকে তাঁদের ইনদোরের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, তাঁরা বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে গিয়েছেন।

সেরা শিরোনাম

Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget