এক্সপ্লোর

Breast Cancer: কাজে বিঘ্ন হবে বলে কেমো নেননি ! দু'বার ক্যানসারের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী

Aruna Irani Breast Cancer: অরুণা ইরানি জানান যে একটি ছবির সেটে থাকাকালীন প্রথমবার তাঁর স্তন ক্যানসারের লক্ষণ ধরা পড়ে। তিনি বুঝতে পারছিলেন যে একটা কিছু সমস্যা তাঁর শরীরে বাসা বেঁধেছে।

Entertainment News: বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানি সম্প্রতি তাঁর স্তন ক্যানসার নিয়ে প্রবল লড়াইয়ের কাহিনি তুলে ধরেছেন। পরপর দু'বার তিনি ক্যানসারের (Breast Cancer) সঙ্গে মরণপণ লড়াই করে বেঁচে ফিরেছেন। তবু এই ক্যানসারের কথা তিনি এতদিন গোপনই রেখেছিলেন। ৭৬ বছর বয়সী এই অভিনেত্রী চলচ্চিত্র এবং টেলিভিশনে (Aruna Irani) সমানভাবে অভিনয় করে এসেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর স্বাস্থ্য সম্পর্কে বিশদে আলোচনা করেন। ক্যানসার নিয়ে ক্যামেরার পিছনে তিনি যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছিলেন, সেগুলি সম্পর্কে এদিন এই সাক্ষাৎকারে আলোচনা করেন তিনি।

ক্যানসারের সঙ্গে লড়াই

অরুণা ইরানি জানান যে একটি ছবির সেটে থাকাকালীন প্রথমবার তাঁর স্তন ক্যানসারের লক্ষণ ধরা পড়ে। তিনি বুঝতে পারছিলেন যে একটা কিছু সমস্যা তাঁর শরীরে বাসা বেঁধেছে। তিনি স্মৃতিচারণ করে বলেন, 'এমনই একদিন শ্যুটিং করছিলাম আমি, কীভাবে যে আমার মনে হল জানি না, তবে আমি বলেছিলাম কিছু একটা চলছে আমার ভিতরে।' আর তারপরেই এক ডাক্তারের সঙ্গে আলোচনা করেন অরুণা, কিন্তু তিনি তাঁর এই কথাকে গুরুত্ব দেননি প্রথমে। তবে ডাক্তার এই ব্যাপারে খুব একটা আতঙ্কজনক কিছু না বললেও অরুণা মনে মনে স্থির করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে মাংসপিণ্ড তাঁর শরীরে দেখা দিয়েছিল, তা যেন সরিয়ে দেওয়া হয়।

পরে তাঁকে কেমোথেরাপি নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল। তবু প্রবীণ এই অভিনেত্রী সেই পরামর্শে কান দেননি। কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে এই কেমোথেরাপির কারণে তাঁর চেহারা বিধ্বস্ত হতে পারে আর তা তাঁর কর্মজীবন ও পেশাকে বিপন্ন করে তুলতে পারে। তাঁর কথায়, 'ডাক্তার আমাকে এরপরে বলেন যে আমাকে একটা ট্যাবলেট খেতে হবে, কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি এই পথটিই বেছে নিয়েছিলাম। আমার একটাই ভয় ছিল যদি আমার চুল পড়ে যায়, তাহলে আমি শ্যুটিং করব কীভাবে ?'

কোভিডের আগে দ্বিতীয়বার ধরা পড়ে ক্যানসার

২০২০ সালে কোভিড মহামারী শুরু হওয়ার আগেই আবার একবার ক্যানসার ধরা পড়ে অরুণা ইরানির। এরপরেই তিনি চিকিৎসকের পরামর্শ পুরোপুরি মেনে চলার সিদ্ধান্ত নেন। শুরু হয় কেমোথেরাপি। অরুণা জানান, 'ভুলটা আমারই ছিল, আমি প্রথমে কেমোথেরাপি নিইনি, পরে যদিও আমাকে নিতেই হয়'। আর তিনি এও জানান যে উন্নত চিকিৎসা পদ্ধতির কারণে তাঁর খুব কম চুল পড়েছিল। তবে আবার সেই চুল গজাতে শুরু করেছিল তাঁর।

শুধু ক্যানসারই নয়, অরুণা তাঁর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কথাও জানান এই সাক্ষাৎকারে। ৬০ বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়েছিল অরুণার, একসময় চিকিৎসকদের ভয় হচ্ছিল যে এই ডায়াবেটিসের কারণে তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget