এক্সপ্লোর

Khan Sir: শিক্ষিত হয়েও স্ত্রীকে আবক্ষ ঘোমটায় রেখেছেন ? চরম কটাক্ষের মুখে খান স্যার ! ট্রোলারদের দিলেন সাফ জবাব

Ghoonghat Controversy: এই ঘোমটা নিয়ে সমাজমাধ্যমে তাঁকে ঘিরে এত কটাক্ষ, এত বিরূপ সমালোচনা কি খান স্যারকে প্রভাবিত করেছে ? এই প্রশ্নের উত্তর সাক্ষাৎকারে খান স্যার এক চমকপ্রদ উত্তর দেন।

Khan Sir Controversy: জনপ্রিয় শিক্ষক এবং ইউটিউবার খান স্যার সম্প্রতি বিয়ে করেছেন। ২ জুন ছিল তাদের বিয়ের রিসেপশন। আর এদিন প্রথম সর্বসমক্ষে আসেন খান স্যারের স্ত্রী এ এস খান। যদিও তাঁর মুখ দেখা যায়নি সেভাবে কারণ তিনি আবক্ষ ঘোমটায় ঢেকে রেখেছিলেন নিজেকে। গত মাসে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির (Khan Sir) মধ্যে গোপনেই বিয়ে সেরেছিলেন খান স্যার আর তারপরে ২ জুন এক জাঁকজমকপূর্ণ রিসেপশনের আয়োজন করেন তিনি। সেই রিসেপশনেই খান স্যারের স্ত্রীর ঘোমটাকে কেন্দ্র করে বিতর্ক, সমালোচনা এবং তীব্র কটাক্ষের (Khan Sir Wife Ghoonghat) ঝড় ওঠে সমাজমাধ্যমে। এবারে সেই কটাক্ষের সাফ জবাব দেন খান স্যার স্বয়ং।

এএনআই সংবাদমাধ্যমের একটি পডকাস্টে এসে খান স্যার জানান যে ঠিক কোন কারণে তাঁর স্ত্রী এমন আবক্ষ ঘোমটায় নিজেকে ঢেকে রেখেছিলেন। খান স্যার এদিন স্পষ্ট জানান যে এই ঘোমটা রাখার সিদ্ধান্ত সম্পূর্ণই তাঁর স্ত্রী নিজস্ব ছিল, এমনকী সেই রিসেপশনে উপস্থিত ব্যক্তিদের থেকে তিনি নিজেকে আলাদাই রাখতে চেয়েছিলেন।

খান স্যার বলেন, 'রিসেপশনে ঘোমটায় নিজেকে ঢেকে রাখা সম্পূর্ণই আমার স্ত্রীর সিদ্ধান্ত ছিল। তিনি বলেন যে এটা তাঁর শৈশব থেকেই স্বপ্ন ছিল, আর এভাবেই প্রতিটি মেয়েই ঘোমটা পরিহিত কনের সাজে নিজেকে দেখতে চায়। তাঁর মতে, এত ভিড়ের মধ্যে এত লোকজনের মধ্যে কনেকে আবক্ষ ঘোমটায় একটা অনন্য ব্যক্তিত্ব করে তোলে। আমার স্ত্রী বলেন যেহেতু বাকি সকলেই ভাল কাপড়-জামা পরে এসেছেন রিসেপশনে, এই ঘোমটাই তাঁকে সকলের থেকে আলাদা রাখবে। আমি তাঁকে বলেছিলাম যে মানুষ এই নিয়ে আমাকে দোষারোপ করবেন, কিন্তু তিনি বলেছেন যে এটা তাঁর ছোটবেলার স্বপ্ন। তিনি খুবই জেদি ছিলেন এই ঘোমটা রাখার বিষয়ে। আর সব শেষে আমি এতে সম্মত হই।'

এই ঘোমটা নিয়ে সমাজমাধ্যমে তাঁকে ঘিরে এত কটাক্ষ, এত বিরূপ সমালোচনা কি খান স্যারকে প্রভাবিত করেছে ? এই প্রশ্নের উত্তর সাক্ষাৎকারে খান স্যার জানান যে যেহেতু তাঁর জন্ম ও বেড়ে ওঠা গ্রামে তাই এই গ্রাম ছেড়ে কখনও তিনি যেতে পারেন না । সমাজমাধ্যমে একটি ভিডিয়োতে অনেক আগেই বলতে শোনা গিয়েছিল যে তিনি ছাত্রদের জানাচ্ছেন ভারত-পাকিস্তান যুদ্ধ চলাকালীন তিনি বিয়ে করেছেন। তিনি সেই ভিডিয়োতে এও বলেছেন যে তিনি চাইছিলেন সব কিছু ছেড়ে ভারতীয় সেনাকে সাহায্য করার জন্য ছুটে যেতে, কিন্তু তাঁর পরিবার সব কিছু ঠিক করে রেখেছিল, ফলে পরিবারের সিদ্ধান্ত মানতে হল। তবে এই সিদ্ধান্তে সহমত হলেও যুদ্ধ পরিস্থিতির কারণে কাউকে নিমন্ত্রণ করা থেকে বিরত ছিলেন খান স্যার।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget