এক্সপ্লোর

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

Bollywood News : 'বড়ে দিলওয়ালা', 'জোরু কা গুলাম'-এর মতো জনপ্রিয় ছবির নির্মাতা, পরিচালক বছর ৭৩-এর নুরানি।

মুম্বই : অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চিত্র পরিচালক। ৩৩ বছরের অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার পরিচালক শাকিল নুরানি। 'বড়ে দিলওয়ালা', 'জোরু কা গুলাম'-এর মতো জনপ্রিয় ছবির নির্মাতা, পরিচালক বছর ৭৩-এর নুরানি।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য একটি ছবি নিয়ে আলোচনার নামে ওই অভিনেত্রীকে মালবানিতে নিজের বাড়িতে ডেকে নিয়ে নুরানি তাঁর ওপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ উঠেছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে যে, ওই অভিনেত্রীকে অচেতন করা হয়েছিল এবং পরবর্তী সময়ে একটি ভিডিও দেখিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। 

পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের সাতারা জেলার মেধা এলাকার একটি খামারবাড়িতে নুরানিকে পাওয়া যায়। ৮ অগাস্ট ভোররাতে তাঁকে হেফাজতে নেওয়া হয় এবং এরপর মুম্বইয়ে নিয়ে আসা হয়।

ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা...

মালওয়ানি পুলিশ নুরানির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ধারা 64(2)(এম), 123, 351(2) এবং 88-র ধারায় মামলা করেছে।

২০১৬ সালে প্রথম সাক্ষাৎ ?

রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে লোখাণ্ডওয়ালায় একটি বিনোদনমূলক পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে ওই অভিনেত্রীর সঙ্গে নুরানির প্রথম সাক্ষাৎ হয়েছিল। অভিনেত্রী অভিযোগ করেছেন যে, ওই চলচ্চিত্র নির্মাতা তাঁর সঙ্গে একটি আসন্ন প্রোজেক্ট নিয়ে কথা বলেছিলেন এবং কাজের বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন। তাঁর দায়ের করা এফআইআর-এ উল্লেখ করা হয়েছে যে, পরবর্তী সময়ে একটি চিত্রনাট্য নিয়ে আলোচনার জন্য তিনি মালবানিতে নুরানির বাসভবনে গিয়েছিলেন।

একের পর এক ভয়ঙ্কর অভিযোগ অভিনেত্রীর...

অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, নুরানি তাঁকে একটি পানীয় দিয়েছিলেন, যা পান করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি দাবি করেছেন যে, জ্ঞান ফেরার পর নুরানি তাঁকে নিজের ফোনে একটি ভিডিও দেখান এবং হুমকি দেন যে, তিনি যদি পুলিশের কাছে যান বা পরিবারকে বিষয়টি জানান, তবে সেই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হবে। তিনি আরও অভিযোগ করেছেন যে, পরবর্তী সময়ে এই পরিচালক ভিডিওটি ব্যবহার করে তাঁকে ভয় দেখাতে থাকেন এবং একাধিকবার যৌন নির্যাতন করেন। তিনি এও অভিযোগ করেন যে, যৌন নির্যাতনের পর নির্মাতা তাঁকে বারবার গর্ভনিরোধক বড়ি খাওয়াতেন।

চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আশায় ওই অভিনেত্রী ২০২৬ সালে মুম্বইয়ে ফিরে আসেন বলে জানা যায়। 

যদিও পরিচালকের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাঁর আইনজীবী।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget