এক্সপ্লোর

Vani Jairam Passes Away: দরজা ভেঙে দেহ উদ্ধার, প্রয়াত 'পদ্মভূষণ' প্রাপ্ত গায়িকা বাণী জয়রাম

Vani Jairam: পুলিশ সূত্রে আরও খবর, প্রথমে মনে করা হচ্ছিল, জয়রাম পড়ে গিয়ে টেবিলে লেগে মাথায় চোট পান। কপালে হালকা ক্ষতচিহ্ন দেখতে পাওয়া গেছে। সরকারি রয়াপেট্টা হাসপাতালে দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য।

নয়াদিল্লি: সঙ্গীত দুনিয়ায় নক্ষত্র পতন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ সঙ্গীতশিল্পী বাণী জয়রাম (Vani Jairam Passes Away)।  আজ, ৪ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৭৭। গায়িকা একাধিক ভারতীয় ভাষায় প্রায় ১০ হাজারেরও বেশি গানে কণ্ঠ (playback singer) দিয়েছেন। 

প্রয়াত প্রবীণ গায়িকা বাণী জয়রাম

পাঁচ দশক ব্যাপী কর্মজীবন, অজস্র গান, বিপুল জনপ্রিয়তা। কিন্তু মৃত্যু হল আচমকাই। চেন্নাই পুলিশ সূত্রে খবর, যখন মৃত্যু হয় বাণী জয়রাম তখন বাড়িতে একা ছিলেন। তাঁর পরিচারক শনিবার সকালে এসে দেখেন ভিতর থেকে বাড়ির দরজা বন্ধ। বারবার বেল বাজিয়েও কোনও সাড়াশব্দ না মেলায় সন্দেহ হয় তাঁর। এরপর তিনি প্রতিবেশীর বাড়ি যান, এবং তাঁরা বাণী জয়রামের বোন ঊমাকে ফোন করেন। খবর দেন পুলিশেও। ততক্ষণে এসে পৌঁছন শিল্পীর বোনও। এরপর পুলিশ এসে বাণী জয়রামের বাড়ির দরজা খোলেন, ঊমার থেকে বাড়তি চাবি নিয়ে। 

পুলিশ সূত্রে আরও খবর, প্রথমে মনে করা হচ্ছিল, জয়রাম পড়ে গিয়ে টেবিলে লেগে মাথায় চোট পান। কপালে হালকা ক্ষতচিহ্ন দেখতে পাওয়া গেছে। সরকারি রয়াপেট্টা হাসপাতালে দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য। পুলিশ এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করছেন এবং তদন্ত শুরু হয়েছে। 

সঙ্গীত পরিচালক ডি. ইম্মন, ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, গত অগাস্ট মাসে বাণী জয়রাম তাঁর আগামী ছবি 'মালাই'য়ের জন্যও গান রেকর্ড করেছিলেন। 

 

পদ্মভূষণ প্রাপক

১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্ম নেন। নাম ছিল কালাইবাণী। বাণী জয়রাম খ্যাতির শিরোনামে পৌঁছন প্রথম ১৯৭১ সালে 'গুড্ডি' ছবির গান গেয়ে। তাঁর কণ্ঠে বিখ্যাত 'হম কো মন কি শক্তি দেনা' এখনও মানুষের মনে টাটকা। এম এস বিশ্বনাথন, কে ভি মহাদেবন, চক্রবর্তী, ইলাইয়ারাজা, সত্যম প্রমুখ প্রথম সারির সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। 

আরও পড়ুন: Pathaan Box Office Collection: দশম দিনে ৪০০ কোটি ছুঁইছুঁই, বক্স অফিসে এখনও অব্যাহত 'পাঠান' ঝড়

ভারত সরকার, গত মাসে ঘোষণা করেন, বাণী জয়রাম যিনি ২০২১ সালে সঙ্গীতশিল্পী হিসেবে ৫০ বছর পূর্ণ করেছেন, তাঁকে 'পদ্মভূষণ' সম্মানে ভূষিত করা হবে। সঙ্গীত জগতে তাঁর অবদানের জন্যই এই সম্মান। 

৫২ বছরের এই কর্মজীবনে বাণী জয়রাম তামিল, হিন্দি, তেলুগু, মালয়লম, অসমীয়া, বাংলা ভাষায় গান গেয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget