এক্সপ্লোর

Vicky Katrina Marriage Starts : শুরু হল বিবাহবিধি, সন্ধেয় সাদা ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে ক্যাটরিনাকে আনবেন ভিকি

Vicky Katrina Marriage Starts : বর ও কনেযাত্রীদের জন্য যোধপুর থেকে বিশেষ পাগড়িও অর্ডার করা হয়েছে। একটি সাদা ঘোড়ার উপর বসে, ভিকি কৌশল তোরণে তলোয়ার স্পর্শ করবেন।

মাধোপুর : আজই অফিসিয়ালি ভিকি (Vicky Kaushal) - ক্যাটরিনা (Katrina Kaif) থেকে ভিক্যাট হয়ে যাওয়া। আজই রীতিনীতি মেনে বাঁধা পড়বেন বলিউডের দুই মহাতারকা। তার শুভ সূচনা হয়েই গিয়েছে। ক্যাটরিনা ও ভিকির বিয়ের আগে পুরো রীতিনীতি মেনে  শুরু হয়েছে পুজো অর্চনা। পুজো চলছে এখনও ।

ভিকি এবং ক্যাটরিনার বিয়ের সাজের জন্য দিল্লির গাজিপুর মান্ডি থেকে 1500 কেজি অর্ডার করা হয়েছে। বিভিন্ন ধরনের ফুল নিয়ে তিনটি ট্রাক গতকাল রাতেই সিক্স সেন্স ফোর্টে এসে পৌঁছেছে। বর্তমানে মণ্ডপ ও আশপাশের এলাকা ফুলে ফুলে সাজানো হচ্ছে। 

বর্তমানে মণ্ডপ ও আশপাশের এলাকা ফুলে ফুলে সাজানো হচ্ছে। মারদানা মহলের সামনের খোলা বাগানে প্রস্তুত মণ্ডপ। বৃহস্পতিবার সন্ধ্যায় সাত পাক ঘুরবেন ক্যাটরিনা ও ভিকি। পুরো প্রাসাদ ও বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে রাজকীয় কায়দায়। বিকেলে এখান থেকেই বরযাত্রী বের হবে।  একটি ভিনটেজ গাড়িতে বর-বেশে ভিকি কৌশল কনেকে নিতে পৌঁছে যাবেন। বর-কনেকে গোলাপ ফুল দিয়ে বরণ করা হবে। 

আরও পড়ুন :

আজই সাতপাক, ইন্টারনেট ছেয়ে গেল যুগলের বিয়ের কার্ডে

 

ভিকিকে তো বটেই, বরযাত্রীদেরও শেরওয়ানির মতো ঐতিহ্যবাহী পোশাক পরতে দেখা যাবে। মহিলারাও সাজবেন ডিজাইনার  সনাতনী পোশাকে । বর ও কনেযাত্রীদের জন্য যোধপুর থেকে বিশেষ পাগড়িও অর্ডার করা হয়েছে। একটি সাদা ঘোড়ার উপর বসে, ভিকি কৌশল তোরণে তলোয়ার স্পর্শ করবেন। প্রধান ফটকে তলোয়ার-স্পর্শ করা বিয়ের এক বিশেষ রীতি। সন্ধ্যায় বিয়ের পরে আছে নৈশভোজ। তারপর রাতে রয়েছে পুলপার্টির ব্যবস্থা। 

জানা যাচ্ছে, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের পরিবারের সদস্যরা যেতে পারেন রনথম্ভোরের জঙ্গল সাফারিতে। সঙ্গে থাকার কথা ভিকি-ক্যাটরিনার। ভিকি -ক্যাটরিনার বিয়ের আয়োজন জাঁকজমকপূর্ণ। সওয়াই মাধোপুরের সবথেকে বড় মিষ্টির দোকান থেকে বিয়েবাড়িতে যাচ্ছে পছন্দের মিষ্টি। তালিকায় রয়েছে বাদাম লাড্ডু, চকোলেট লাড্ডু থেকে শুরু করে হরেক রকমের হালুয়া। এখান থেকেই মিষ্টির নমুনা পাঠানো হয়েছিল মুম্বইয়ে। তারপরেই  হাইপ্রোফাইল সেলিব্রিটি বিয়ের মেনুতে ঠাঁই পেয়েছে রাজস্থানের এই সমস্ত মিষ্টি। এখানেই শেষ নয়। বিয়ের মেনুর তালিকাও দীর্ঘ। বিয়েতে ইতালি থেকে আসছে কেক। কর্ণাটক থেকে আসছে ৭৫ রকমের সবজি। বাঙলা থেকেও যাচ্ছে মিষ্টি। এছাড়া মেনুতে থাকছে বিদেশি ফল । আনা হচ্ছে ১৫০জন রাধুনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swarup Biswas Arrest: 'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
Ritwick Chakraborty on Swarup Arrest: 'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
Anirban Bhattacharya on Swarup Arrest: 'সব জানতাম, সেই জন্যই তো...', গ্রেফতার স্বরূপ বিশ্বাস! প্রথমবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য
'সব জানতাম, সেই জন্যই তো...', গ্রেফতার স্বরূপ বিশ্বাস! প্রথমবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য
Lagnajita on Swarup Biswas: 'RG করের প্রতিবাদ করেছি বলে ব্যান, আড়াই বছর মঞ্চে গান গাইতে পারিনি', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বললেন লগ্নজিতা
'RG করের প্রতিবাদ করেছি বলে ব্যান, আড়াই বছর মঞ্চে গান গাইতে পারিনি', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বললেন লগ্নজিতা

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget