এক্সপ্লোর

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

Actor Suneil Anand Dies: দেব আনন্দের পৌত্রী জিনা নারং সুনীলের মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছেন।

মুম্বই: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ। কিংবদন্তি শিল্পী দেব আনন্দের ছেলে তিনি। লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সুনীল মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। (Actor Suneil Anand Dies)

দেব আনন্দের পৌত্রী জিনা নারং সুনীলের মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছেন। এই শোকের মুহূর্তে সকলের সহযোগিতা প্রার্থনা করেছেন তিনি। এই সময় তাঁদের গোপনীয়তা বজায় রাখতে চান তাঁরা। লিখিত বিবৃতিতে বলেন, 'অত্যন্ত ভারাক্রান্ত মনে সুনীল আনন্দের চলে যাওয়ার খবর জানাচ্ছি। এত মানুষের ভালবাসা, প্রার্থনা, সমর্থন পেয়ে ভাল লাগছে। আমরা সত্যিই কৃতজ্ঞ। এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখতে চাইছি আমরা। সহযোগিতার প্রার্থনা করছি'। (Bollywood News)

আরও পড়ুন: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০

দেব আনন্দ এবং অভিনেত্রী কল্পনা কার্তিকের ছেলে সুনীল। ১৯৫৬ সালে সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিখে তাঁর জন্ম। 'Karlovy Vary Film Festival'-এ যোগ দিতে যাচ্ছিলেন দেব আনন্দ এবং তাঁর স্ত্রী। সেই সময়ই জন্ম সুনীলের। বিদেশেই পড়ানো করেন তিনি। ওয়াশিংটন ডিসি-র আমেরিকান ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি অর্জন করেন। 

১৯৮৪ সালে বাবার সঙ্গেই প্রথম অভিনয়ে পা রাখেন সুনীল। ছবির নাম ছিল 'আনন্দ অউর আনন্দ'। কিন্তু বক্স অফিসে সাফল্য পায়নি ছবিটি। তার পরও 'কার থিফ' এবং 'ম্যায়ঁ তেরে লিয়ে' নামের দু'টি ছবিতে অভিনয় করেন সুনীল। তৃতীয় ছবিতে তাঁর নায়িকা ছিলেন মীনাক্ষি শেষাাদ্রি। তবে সুনীল বাবার সাফল্যের ধারেকাছেও পৌঁছতে পারেননি। তাঁর প্রত্যেকটি ছবিই মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। শেষ বার, ২০০১ সালে 'মাস্টার' ছবিতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: ‘মেয়ের মৃত্য়ুতে শোকস্তব্ধ পরিবার, আর আপনারা ধর্মেন্দ্র প্রধানকে জয়ধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছেন’? লোকসভায় গর্জে উঠলেন প্রিয়ঙ্কা গাঁধী

অভিনয় ছেড়ে পরিচালনায় হাত দিয়েছিলেন সুনীল। 'মাস্টার' ছবিটি তিনিই পরিচালনা করেন। ২০১৪ সালে হাত দেন হলিউড ছবি 'Vagator Mixer'-এ। 

একটা সময় পর অভিনয় ছেড়ে দেন সুনীল। বাবার প্রোডাকশন হাউজ 'নবকেতন ফিল্মসে'র দায়িত্ব সামলাতে শুরু করেন। তবে জনসমক্ষে সেভাবে দেখা যায়নি কখনও। ২০১১ সালে ৮৮ বছরে মারা যান দেব আনন্দ। 

সুনীলের দুই কাকা, চেতন এবং বিজয় আনন্দ। তাঁর তুতো ভাই কেতন এবং বিবেক আনন্দ পরিচালক। অভিনেতা তথা পরিচালক শেখর কপূরও সুনীলের তুতো ভাই। তাঁর তুতো বোন নীলু অভিনেতা নবীন নিশ্চলকে বিয়ে করেন। অরুণা নামের আর এক তুতো বোন বিয়ে করেন পরীক্ষিত সাহনিকে, যিনি বলরাজ সাহনির ছেলে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Advertisement

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget