এক্সপ্লোর

Vicky Katrina Wedding: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

Vicky Katrina Wedding: রাজস্থানে রাজকীয় ঢঙে বিয়ে সারলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

জয়পুর: বিবাহ সম্পন্ন হল ভিকি কৌশল ও ক্য়াটরিনা কাইফের। রাজস্থানের বারওয়ারা ফোর্টে একসূত্রে বাঁধা পড়ল দুই পরিবার। কেল্লা থেকে ভেসে আসা সমধুর আওয়াজই জানান দিচ্ছে কেল্লার ভিতরে উৎসবের মরসুম। সূত্রের খবর অনুযায়ী, খানিক আগেই বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই তারকা।

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের বারওয়ারা ফোর্টে একসূত্রে বাঁধা পড়ল দুই পরিবার, এমনটাই সূত্রের খবর। লাল রঙের পোশাকে বধূবেশে সাজেন ক্যাটরিনা কাইফ ও সাদা-বেইজ শেরওয়ানিতে ভিকি কৌশল। সূত্রের খবর অনুযায়ী, খোলা বাগানে হয় বিয়ের অনুষ্ঠান। ভিন্টেজ গাড়িতে চড়ে বরযাত্রী নিয়ে হাজির হন 'উরি' অভিনেতা ভিকি কৌশল। অভিনেতার বাবা শ্যাম কৌশল সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন বলেও খবর সূত্রের।

 

Vicky Katrina Wedding: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

পরিবারের লোকজন ও বিশেষ কিছু বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারলেন ভিকি ও ক্যাটরিনা। বিয়ের পর নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। শোনা যাচ্ছে ইতালি থেকে এসেছে বিশেষ 'ওয়েডিং কেক'। কেক কেটে হবে সেলিব্রেশন। পুল সাইডে হয়েছে নৈশ ভোজের আয়োজন। অবশেষে বিয়ে হতে পরিবারের লোকজনের সঙ্গেই খুশি তারকা জুটির অনুরাগীরাও।

আরও পড়ুন: Vicky-Katrina Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়ের দিন ট্রোলিংয়ের শিকার দীপিকা পাড়ুকোন

সদ্যই মুক্তি পেয়েছে দুই অভিনেতার ছবি। একদিকে যখন ভিকি কৌশল প্রশংসা পাচ্ছেন 'সর্দার উধম' ছবির জন্য। তখন অন্যাদিকে ক্যাটরিনা কাইফের 'সূর্যবংশী' বক্স অফিসে ঝড় তুলেছে। করোনা পরিস্থিতি কাটিয়ে সিনেমাহল খোলার পর এটাই প্রথম কোনও বলিউড ছবি, যা বক্স অফিসে এত সাফল্য পেয়েছে। দুই অভিনেতার হাতেই রয়েছে একাধিক ছবির কাজ। বিয়ে মিটলেই ভিকি কৌশল ব্যস্ত হয়ে পড়বেন 'গোবিন্দা মেরা নাম', 'শ্যাম বাহাদুর'-র মতো ছবি নিয়ে। আবার ক্যাটরিনা কাইফকেও দেখা যাবে 'টাইগার থ্রি', 'জি লে জারা', 'ফোন ভূত' ছবিতে। ফলে বোঝাই যাচ্ছে, ব্যক্তিগত পরিসরে সময় কাটানোর জন্য বিশেষ সময় হাতে নেই দুই অভিনেতারই। বিয়ে মিটলেই হনিমুন। কোথায় মধুচন্দ্রিমায় যাবেন দুই তারকা?

শোনা যাচ্ছে, মলদ্বীপেই মধুচন্দ্রিমা সারতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। পাশাপাশি এমনটাও শোনা যাচ্ছে, কাজের চাপের কারণে এই মুহূর্ত নয়, কয়েকদিন পর মধুচন্দ্রিমায় যেতে চলেছেন তাঁরা। যদিও কোনও তথ্যই দুই অভিনেতার পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। 

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |
Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget