এক্সপ্লোর

Thank God: ছবি মুক্তির আগেই অজয় দেবগন সম্পর্কে বিস্ফোরক তথ্য 'থ্যাঙ্ক গড' পরিচালকের

Bollywood Celebrity Updates: সম্প্রতি পরিচালক ইন্দ্র কুমার অজয় দেবগনকে নিয়ে বেশ কিছু অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন। 'থ্যাঙ্ক গড' মুক্তির আগে যা অনুরাগীদের আপ্লুত করেছে।

মুম্বই: আগামী ২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভিন্ন ধরনের বলিউড ছবি 'থ্যাঙ্ক গড' (Thank God)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বি টাউনের তিন তারকাকে। অজয় দেবগনের (Ajay Devgn) সঙ্গে এবার একই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh)। যদিও রকুলের সঙ্গে আগেও ছবি করেছেন অজয় দেবগন। 'থ্যাঙ্ক গড' ছবির পরিচালক ইন্দ্র কুমার। যিনি বলিউডের বহু হিট ছবি উপহার দিয়েছেন। 'বেটা', 'রাজা', 'গ্র্যান্ড মস্তি'র মতো ছবি পরিচালনা করেছেন। যাঁর সঙ্গে বেশ কিছু ছবিতে জুটি বেঁধেছেন অজয়। বছর কয়েক আগে কমেডি ছবি 'টোটাল ধামাল' মুক্তি পায়। সেই ছবির পরিচালক ছিলেন ইন্দ্র কুমার। এবং মাল্টিস্টারার এই ছবির অন্যতম মুখ ছিলেন অজয় দেবগন। সম্প্রতি পরিচালক ইন্দ্র কুমার (Indra Kumar) অজয় দেবগনকে নিয়ে বেশ কিছু অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন। 'থ্যাঙ্ক গড' মুক্তির আগে যা অনুরাগীদের আপ্লুত করেছে।

অজয় দেবগনের সঙ্গে কাজ প্রসঙ্গে 'থ্যাঙ্ক গড' পরিচালক ইন্দ্র কুমার-

সম্প্রতি এক সাক্ষাতকারে 'থ্যাঙ্ক গড' পরিচালক ইন্দ্র কুমার জানিয়েছেন অজয় দেবগনের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। তাঁরা একে অপরের কাজকে কতটা সম্মান করেন, শ্রদ্ধা করেন, সে সম্পর্কে অজানা তথ্য দেন। 'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগনকে দেখা যাবে চিত্রগুপ্তর ভূমিকায়। এক দুর্ঘটনার কবলে পড়ে এক রিয়েল এস্টেট ব্রোকার। সে চোখ খুলে দেখে যে সে স্বর্গে রয়েছে। সেখানেই তাকে একটা খেলা খেলতে বলা হয়। সেই খেলায় যদি সে জেতে তাহলে ফের সে পৃথিবীতে ফিরে যেতে পারবে। এই  রিয়েল এস্টেট ব্রোকারের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মলহোত্র। ছবির পরিচালক ইন্দ্র কুমার বলছেন, 'আমি যখনই কোনও ছবিতে কাজের প্রস্তাব নিয়ে ওর (অজয় দেবগন) কাছে গিয়েছি, ও আমার দিকে শুধু তাকিয়েছে। আর বলেছে যে ছবিটা ও করবে। এমনকি ছবির স্ক্রিপ্ট পড়েনি ও।'

আরও পড়ুন - Rukmini Maitra: দুই পরিচালকের দুই নটী বিনোদিনী, কঙ্গনার সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন রুক্মিণী

প্রসঙ্গত, শীঘ্রই 'কপিল শর্মা শো'তে ছবির প্রচারে আসতে দেখা যাবে 'থ্যাঙ্ক গড'-এর কলাকুশলীদের। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রকুলপ্রীত সিংহ প্রশংসায় ভরিয়ে দেন পরিচালক ইন্দ্র কুমারের। বলেন, 'আমি যত পরিচালকের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে বয়সের দিক থেকে সবথেকে কনিষ্ঠ পরিচালক ইন্দ্র কুমার। কোভিড পরিস্থিতিতেই আমরা ছবির শ্যুটিং করি। কিন্তু ওর কোনও ভয় ছিল না তার জন্য। আর ওর এনার্জির কথাও বলতে হয়। ও সবসময় শ্যুটিংয়ের জন্য প্রস্তুত থাকত।'

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget