এক্সপ্লোর

Vicky Kaushal Injury: ছবির শ্যুটিংয়ে আহত ভিকি কৌশল, এখন কেমন অভিনেতা ?

Vicky Kaushal: 'ছভা' ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে আহত ভিকি কৌশল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে হাতে প্লাস্টার বাঁধা ছবি। কেমন আছেন অভিনেতা ?

নয়াদিল্লি: ছবির শ্যুটিং করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা ভিকি কৌশল। 'ছভা' ছবির শ্যুটিং চলছিল আর সেই ছবিতে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অভিনেতা। বলিউডের দুনিয়ায় ইতিমধ্যেই নিজের অভিনয়গুণে সাড়া ফেলেছেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal Injury)। এর আগে লক্ষণ উতেকরের পরিচালনায় 'জরা হটকে জরা বাঁচকে' ছবিতে অভিনয় করেছিলেন ভিকি, এবার ফের লক্ষণের সঙ্গেই কাজ করছেন 'ছভা' ছবিতে।

সূত্রের খবর, 'ছভা'তে একটি স্টান্ট দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে চোট পান অভিনেতা ভিকি কৌশল। সমাজমাধ্যমে কিছু ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে যেখানে ভিকির (Vicky Kaushal Injury) বাঁ-হাতে প্লাস্টার বাঁধা অবস্থায় গাড়ি থেকে বেরোতে দেখা যায়। আর সেই গাড়িতেই তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। জানা গিয়েছে, অভিনেতা ভিকি কৌশল এখন কিছুদিন বিশ্রাম নেবেন এবং হাতের যত্ন নেবেন কয়েক সপ্তাহ। তারপর আবার শ্যুটিং সেটে ফিরবেন তিনি। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা দুশ্চিন্তা প্রকাশ করেছেন, অনেকেই সমবেদনা জানিয়ে মনোবল জুগিয়েছেন। কেউ কেউ লিখেছেন, 'কীভাবে হাত ভেঙে গেল আপনার ?' জনৈক অনুরাগী আবার সমবেদনা জানিয়ে লেখেন, 'আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি'।

লক্ষণ উতেকরের পরিচালনায় 'ছভা' ছবিতে 'পুষ্পা' খ্যাত অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে অভিনয় করবেন ভিকি কৌশল। জানা গিয়েছে, ছবিতে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে ভিকিকে (Vicky Kaushal Injury) এবং রশ্মিকা মন্দানা অভিনয় করবেন এসুবাঈ ভোঁসলের চরিত্রে। ছবিতে ঔরঙ্গজেবের চরিত্রটিও দেখা যাবে। এই চরিত্রে কে অভিনয় করছেন তা যদিও এখনও জানা যায়নি।

কয়েকদিন আগেই অভিনেত্রী রশ্মিকা মন্দানা জানিয়েছিলেন যে, লক্ষণ উতেকরের ছবি 'ছভা'র জন্য শ্যুটিং ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন তিনি। এই অ্যাকশন পিরিয়ড ফিল্মের শ্যুটিং শেষের দু'দিন পরে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই খবর জানান রশ্মিকা। অনুরাগীদের উদ্দেশ্যে তিনি জানান যে, 'ছভা' ছবিতে অভিনয় করা তাঁর কাছে খুবই আনন্দের ছিল। ছবির সমস্ত কলাকুশলী, অভিনেতা-অভিনেত্রী, সেট, সংলাপ, উত্তেজনা সব মিলিয়ে একটা দুর্ধর্ষ অভিজ্ঞতা ছিল রশ্মিকার কাছে। পরে একটি ইনস্টা স্টোরিতে রশ্মিকা তাঁর সহ অভিনেতা ভিকি কৌশলের প্রভূত প্রশংসা করে লেখেন, 'তোমার সঙ্গে কাজ করা সত্যিই খুবই আনন্দের। তুমি একজন সত্যিকারের খাঁটি অভিনেতা। আমি তোমার জন্য সবসময় মঙ্গলকামনা করি। আমার মা আমাকে বলেছেন তোমাকে যাতে আমি ধন্যবাদ দিই'।

আরও পড়ুন: Top Social Post: বাবা হলেন বিক্রান্ত, প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget