এক্সপ্লোর

Top Social Post: বাবা হলেন বিক্রান্ত, প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন তারকার পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

কলকাতা: 'টুয়েলভথ ফেল' ছবির মনোজ এবার বাবা হলেন। আইপিএস মনোজের ঘরে এবার সুখবর। আসতে চলেছে নতুন সদস্য। আসলে ছবিতে মনোজের চরিত্রাভিনেতা বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) আর তাঁর স্ত্রী শীতলের কোল আলো করে এবার আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। বাবা হলেন বিক্রান্ত ম্যাসি। তাঁর স্ত্রী শীতল ঠাকুরের কোলে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ৭ ফেব্রুয়ারি বুধবার রাতে সন্তানের জন্মের সুখবর নিজেরাই সমাজমাধ্যমে জানান বিক্রান্ত (Vikrant Massey) এবং শীতল। অন্যদিকে, নতুন ছবি 'বাবলি' (Babli)-র শ্যুটিংয়ের জন্য শহর ছেড়েছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সঙ্গে ছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-ও। তবে, বাড়িতে রয়েছে একরত্তিরা... মা শুভশ্রীর তাই মন পড়েছিল বাড়িতেই। দ্বিতীয়বার মা হওয়ার পরে, এই শ্যুটিং ফ্লোরে ফিরলেন শুভশ্রী। বাড়িতে ছোট্ট ছেলে ইউভান আর একরত্তি মেয়ে ইয়ালিনি। আর ফেরার পরে, খুদেদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন তারকার পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

বাবা হলেন ছবির 'মনোজ', সুখবর শোনালেন বিক্রান্ত

'টুয়েলভথ ফেল' ছবির মনোজ এবার বাবা হলেন। আইপিএস মনোজের ঘরে এবার সুখবর। আসতে চলেছে নতুন সদস্য। আসলে ছবিতে মনোজের চরিত্রাভিনেতা বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) আর তাঁর স্ত্রী শীতলের কোল আলো করে এবার আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। বাবা হলেন বিক্রান্ত ম্যাসি। তাঁর স্ত্রী শীতল ঠাকুরের কোলে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ৭ ফেব্রুয়ারি বুধবার রাতে সন্তানের জন্মের সুখবর নিজেরাই সমাজমাধ্যমে জানান বিক্রান্ত (Vikrant Massey) এবং শীতল। এদিন বুধবার রাতে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সুন্দর কার্ড পোস্ট করে বিক্রান্ত এবং শীতল লেখেন, 'আজ আমরা এক হয়ে গিয়েছি। কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালবাসার বন্যায় ভেসে চলেছি আমরা। আমরা আপ্লুত'। এই কার্ডে এদিনের তারিখটা অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ২০২৪ উল্লেখ করে দেন বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) এবং শীতল ঠাকুর। সমাজমাধ্যমে এই পোস্ট দেখে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। যে কার্ড তাঁরা পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে শিশুর পছন্দের বেশ কিছু জিনিসের ছবি রয়েছে, তার মধ্যে টফি, ছোট্ট একটা রামধনু, ছোট ছোট জুতো, ফিডিং বটল, একটা র‍্যাটল ওয়াকার যা সব মিলিয়ে বোঝায় যে দুজন থেকে এবার তাঁরা তিনজন হতে চলেছেন। এর আগে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর বিক্রান্ত জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী শীতল সন্তানসম্ভবা, ২০২৪ সালেই তাঁদের কোলে আসতে চলেছে নতুন সদস্য।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikrant Massey (@vikrantmassey)

প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী
 
নতুন ছবি 'বাবলি' (Babli)-র শ্যুটিংয়ের জন্য শহর ছেড়েছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সঙ্গে ছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-ও। তবে, বাড়িতে রয়েছে একরত্তিরা... মা শুভশ্রীর তাই মন পড়েছিল বাড়িতেই। দ্বিতীয়বার মা হওয়ার পরে, এই শ্যুটিং ফ্লোরে ফিরলেন শুভশ্রী। বাড়িতে ছোট্ট ছেলে ইউভান আর একরত্তি মেয়ে ইয়ালিনি। আর ফেরার পরে, খুদেদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী। সকালে সোশ্যাল মিডিয়ায় ৩টি ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। তার প্রথম দুটিতে শুভশ্রীর কাঁধে বসে রয়েছে ইউভান। দু-হাতে খুদে জড়িয়ে রয়েছে মাকে। শুভশ্রীর চোখে চশমা, নো মেকআপ লুক। তৃতীয় ছবিটি ছোট্ট ইয়ালিনির। এখনও তার ছবি প্রকাশ্যে আনেননি রাজ বা শুভশ্রী কেউই। ইয়ালিনিকে আড়ালেই রাখতে পছন্দ করছেন তাঁরা। আর তাই, খুদের কেবল দুটি পায়ের ছবিই দিয়েছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় নায়িকার এই পোস্টে ভালবাসা উজাড় করে দিয়েছেন অনুরাগীরা। প্রসঙ্গত, এই প্রথম মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী। সেই ছবিতে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন না তিনি, কেবল শেয়ার করে নিলেন তাঁর দুটি পায়ের ছবি। 
 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

 

আরও পড়ুন: Fitness Tips from Tolly Heroines: মাটন-মিষ্টি খেয়েও কীভাবে আকর্ষণীয় চেহারা? টলি নায়িকাদের ফিটনেস-ফান্ডা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
Sonam Wangchuk: 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget