এক্সপ্লোর
একটুর জন্য দুর্ঘটনা এড়ালেন বিদ্যা বালান

মুম্বই: দুর্ঘটনায় পড়ল বিদ্যা বালানের গাড়ি। মুম্বইয়ের বান্দ্রার কাছে তাঁর গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির জোরালো সংঘর্ষ হয়। জানা গিয়েছে, বিদ্যা বান্দ্রা যাচ্ছিলেন কারও সঙ্গে দেখা করতে। তখন ঘটে ওই দুর্ঘটনা। বিদ্যার গাড়ি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি ভাল আছেন, কোথাও চোট লাগেনি। ভাল আছেন গাড়ির চালকও। বিদ্যার আগামী ছবি তুমহারি সুলু। এতে তাঁকে দেখা যাবে এক রেডিও জকির ভূমিকায়।
Before You Go
Jeetu Kamal: নতুন সরকারের থেকে প্রত্যাশা কমেছে, বিতর্ক আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কাজে নয়: জিতু কমল





















