এক্সপ্লোর

Vikram Chatterjee: এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...

Vikram Chatterjee News: সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে এদিন জানানো হয়েছে, 'কিছু কিছু সৃজনশীল পার্থক্যের কারণে, 'বিক্রম চ্যাটার্জী ফিল্মস' সিদ্ধান্ত নিয়েছে, আগামী সিরিজ 'তারকাটা' থেকে সরে দাঁড়ানোর'

কলকাতা: অভিনয় করছেন তো দীর্ঘদিনই.. কিন্তু এই প্রথম প্রযোজনায় পা রেখেছিলেন তিনি। 'জি ফাইভ'-এর সঙ্গে হাত মিলিয়ে, একটি নতুন ওয়েব সিরিজ প্রযোজনার কাজ করছিলেন তিনি। প্রযোজনার পাশাপাশি, এই সিরিজে অভিনয় ও করছিলেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। ছবির শ্যুটিং চলাকালীন, যথেষ্ট দায়িত্ব নিয়েছিলেন বিক্রম। তবে হঠাৎ,  নতুন সিনেমা 'তারকাটা'-র প্রযোজনা থেকে সরলেন বিক্রম। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দেওয়া হয়েছে, বিক্রমের টিমের তরফ থেকে। সেখানে জানানো হয়েছে, সিরিজে অভিনয় করলেও, অন্যান্য যাবতীয় দায়িত্ব পালন করলেও, আর 'তারকাটা'-র প্রযোজনা করবেন না বিক্রম।

কী লেখা হল বিবৃতিতে? 

সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে এদিন জানানো হয়েছে, 'কিছু কিছু সৃজনশীল পার্থক্যের কারণে, 'বিক্রম চ্যাটার্জী ফিল্মস' সিদ্ধান্ত নিয়েছে, আগামী সিরিজ 'তারকাটা' থেকে সরে দাঁড়ানোর। জি ফাইভ-এ প্রিমিয়ার হওয়ার কথা এই সিরিজের। তবে সিদ্ধান্ত অনুযায়ী, বিক্রম চট্টোপাধ্যায় এই ছবির প্রযোজকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। 'বিক্রম চ্যাটার্জী ফিল্মস'-এই সিরিজের প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করেছে। তবে বিক্রম চট্টোপাধ্যায় এই কাজটির প্রতি এখনও সমানভাবে দায়বদ্ধ। ছবির প্রচারে যা যা প্রয়োজন, যা যা পরিকল্পনা করা হয়েছে... সমস্ত দায়িত্বই পালন করবেন বিক্রম চট্টোপাধ্যায়। দর্শকদের কাছে আর্জি, আগামী পদক্ষেপ কী হবে, সেটা জানানো পর্যন্ত অপেক্ষা করুন। আগামী সমস্ত আপডেট জানানো হবে।' সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানতে চেয়েছেন, কেন এইরকম সিদ্ধান্ত? এবিপি লাইভ বাংলার তরফ থেকেও বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। তবে তিনি উত্তর দেননি। 

নিজের চরিত্র নিয়ে কী বলেছেন বিক্রম?

এই ছবিতে এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিক্রম বলেছিলেন, 'আমার চরিত্রটা ভীষণ ভালভাবে লিখেছে শমীক (Samik Roy Chowdhury)। গোটা বিষয়টা আমায় ভীষণ আকর্ষণ করেছিল। সিরিজে আমার ২টো লুক এবং কার্যত ২টো চরিত্রায়ণ রয়েছে। একই সিরিজে ২টো চরিত্রে অভিনয় করেছি, এটা বলা যেতেই পারে। জি ফাইভ এমন কিছু কাজ করছে, যেটা বাংলায় এর আগে হয়নি। 'তারকাটা' ঠিক সেইরকমই একটা কাজ। সিরিজটায় যথেষ্ট অভিনয়ের জায়গা রয়েছে, পাশাপাশি অ্যাকশন ও রয়েছে।'

 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram Chatterjee Films (@vikramchatterjeefilms)

 

আরও পড়ুন: Soumitrisha Kundoo: 'নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ', ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু

 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget