এক্সপ্লোর

আগামী সপ্তাহেই ইতালিতে বিয়ে করছেন বিরাট-অনুষ্কা?

নয়াদিল্লি: অবশেষে কি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার বিয়ের জল্পনা সত্যি হতে চলেছে? বিশেষ সূত্রে তেমনই খবর শোনা যাচ্ছে। আগামী সপ্তাহেই তাঁরা ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর। এ মাসের ৯ থেকে ১২ তারিখের মধ্যে তাঁদের বিয়ে হতে পারে। বিরাটের ঘনিষ্ঠ সূত্রে খবর, তাঁর পরিবারের লোকজন ও বন্ধুরা ইতিমধ্যেই মিলানগামী উড়ানের টিকিট বুক করে ফেলেছেন। বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া একটি ম্যাচে থাকতে পারবেন না। কারণ হিসেবে রাজকুমার বলেছেন, তাঁর ভাইপোর বিয়ে। ফলে বিরাটের বিয়ের জল্পনা বেড়েছে। তবে সূত্রের খবর, এই বিয়ের অনুষ্ঠানে বিরাটের কোনও সতীর্থকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। শুধু ঘনিষ্ঠরাই বিয়ের দিন হাজির থাকবেন। অনুষ্কার ঘনিষ্ঠ মহল সূত্রে অবশ্য বিয়ের খবরকে জল্পনা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই সঙ্গে এটাও জানানো হয়েছে, অনুষ্কা কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন। কয়েকদিন আগেই অনুষ্কার বাড়িতে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে। তিনিই অনুষ্কার বিয়ের পোশাক তৈরি করছেন বলে খবর। ক্রিকেটারের সঙ্গে বলিউড তারকার বিয়ে এর আগেও হয়েছে। টাইগার পতৌদি-শর্মিলা ঠাকুর, আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানির পথে হেঁটেছেন হরভজন সিংহ-গীতা বসরা, যুবরাজ সিংহ-হ্যাজেল কিচ, জাহির খান-সাগরিকা ঘাটগে। এবার একই পথে হাঁটছেন বিরাট-অনুষ্কা। বেশ কিছুদিন ধরেই তাঁদের বিয়ের জল্পনা চলছিল। গত বছরের ডিসেম্বরে বিয়ে হবে বলে শোনা গিয়েছিল। শেষপর্যন্ত অবশ্য সেই গুজব মিথ্যা বলে প্রমাণিত হয়। বছর ঘুরে অবশ্য সেই ডিসেম্বরেই চার হাত এক হতে চলেছে বলে খবর। ইতালিতে নয়া ইনিংস শুরু করতে চলেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক।

সেরা শিরোনাম

Raghubir Yadav: শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
Indranil Sen: কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
Bhaswar Chatterjee: হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা
হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা
Ranojoy Bishnu: শ্যুটিং করতে গিয়ে মাথা ঘুরছে, ভীষণ দুর্বল! অসুস্থ রণজয়, কী হয়েছে নায়কের?
শ্যুটিং করতে গিয়ে মাথা ঘুরছে, ভীষণ দুর্বল! অসুস্থ রণজয়, কী হয়েছে নায়কের?

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget